১৯ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘অরফান: ফার্স্ট কিল’

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ১:২৬ দুপুর
১৯ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘অরফান: ফার্স্ট কিল’

সিনেমা জগতে শুধু অ্যাকশন কিংবা রোমান্টিক ছবিই নয়, দর্শক জনপ্রিয়তা রয়েছে ভূতের ছবিও। তাই ছবির জগতে অসংখ্য ছবি তৈরি হয়েছে ভূতকে উপজীব্য করে। সম্প্রতি এমনই একটি ভূতের ছবি বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৯ আগস্ট।

সাইকোলজিক্যাল এই হরর সিনেমাটির নাম ‘অরফান: ফার্স্ট কিল’। ছবির প্রথম শুটিং ২০২০ সালে শুরু হলেও ছবিটি মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের মাঝামাঝি সময়ে।

ছবিতে গতবারের মতো এবারও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইসাবেল ফারম্যানকে। উইলিয়াম ব্রেন্ট বেলের পরিচালনায় এ ছবিতে আরও অভিনয় করেছেন ইসাবেল ফারম্যান, জুলিয়া স্টাইলস, রসিফ সাদারল্যান্ড, জেইড মাইকেলের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অরফান’ সিনেমার প্রিকুয়েলের এই ছবিটি এগিয়ে যাবে ৯ বছর বয়সী একটি মেয়েকে কেন্দ্র করে। গল্পের শুরুতে দেখা যাবে কেট ও জন কোলম্যান দম্পতিকে। তারা স্থানীয় একটি এতিমখানা থেকে ৯ বছর বয়সী একটি রাশিয়ান মেয়েকে দত্তক নেন। দত্তক নেয়া ওই মেয়ের নাম এস্থার।

এরপরই জীবনে নানান ঝামেলায় জড়িয়ে পড়তে শুরু করেন ওই দম্পতি, যা তাদের জীবনকে অনেকটাই এলোমেলো করে দেয়।

একসময় তারা বুঝতে পারেন, তাদের দত্তক নেয়া মেয়ে এস্থার কোনো সাধারণ মেয়ে নয়। ভয়ংকর রূপ নিয়ে একের পর এক অস্বাভাবিক কাণ্ড ঘটানোর এই ছবিটি দর্শক দেখতে পাবেন আগামী ১৯ আগস্ট। বিশ্বের প্রতিটি দেশে মুক্তি পাওয়া এই ছবিটি একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও একযোগে মুক্তি পাবে।

এন-কে

Feb2
Feb2