আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি গর্তে ঢুকে যাবে : রেজাউল করিম
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি কাঁকড়ার মতো গর্তে ঢুকে যাবে।
শনিবার (২০ আগস্ট) বিকালে বহদ্দারহাট মোড়ে চান্দগাঁও ৪নং ওয়ার্ড কাউন্সিলর এরসারুল হক এসরালের উদ্যোগে আয়োজিত এই স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন। ১৯৭৫-এর ১৫ আগস্ট খুনি মোশতাক, জিয়াউর রহমান গংরা মনে করেছিল জাতির পিতাকে হত্যা করে তার নাম মুছে ফেলবে।
কিন্তু তার নাম মুছে ফেলা যায়নি। কারণ বঙ্গবন্ধু বাংলাদেশের হৃদয়ে। কাগজের নাম ছিঁড়ে ফেলা যায়, দেয়ালের নাম মুছে ফেলা যায়, কিন্তু হৃদয়ে লেখা নাম মুছে ফেলা যায় না। কেউ মুছে ফেলতে পারবে না।
স্মরণ সভায় এসময় আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, কাউন্সিলর মোহাম্মদ জাবেদ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণসভায়
এর আগে মিছিল সহকারে যোগদান করেন চাঁদগাও থানা যুবলীগের সংগঠক মোহাম্মদ সোহেল।
সভায় আরো উপস্থিত ছিলেন,
৭নং ওয়ার্ড যুবলীগ নেতা সাব্বির হোসেন সাকিব ও ৭নং পাঁচলাইশ থানা যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চাঁদগাও থানা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মোহাম্মদ আল হাসান, মহিউদ্দিন, শাকিল, হৃদয়, রবিন, হাসান, জুয়েল, শুভ, কাওছার, সাজ্জাদ, সিফাত, তাসিন প্রমুখ।
জে-আর


আপনার মতামত লিখুন