আদিত্য-করণরা এখন আমায় ডাকে না: অনুপম খের

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ৩:০১ বিকাল
আদিত্য-করণরা এখন আমায় ডাকে না: অনুপম খের

বলিউড যখন একের পর এক ফ্লপ সিনেমার ধাক্কা সামলাতে ব্যস্ত, তখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনুপম খের একের পর এক সিনেমা সাফল্যের জোয়ারে ভাসছেন। আর এমন সময় অভিনেতা জানান, করণ জোহর, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াদওয়ালার মতো সিনেমা নির্মাতারা এখন আর তাকে ডাকেন না। অথচ এই প্রযোজকদেরই এক সময়ের চোখের মণি ছিলেন তিনি।

প্রায় ৫০০-র বেশি সিনেমাতে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা অুপম খের। সম্প্রতি মূলধারার হিন্দি সিনেমাতে তার অনুপস্থিতি সম্পর্কে কথা বলেছেন অভিনেতা। ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘কার্তিকেয়া ২’ সিনেমাতে সাফল্যে ভাসছেন তিনি।

অনুপম খের, করণ জোহর এবং আদিত্য চোপড়া প্রযোজিত কুছ কুছ হোতা হ্যায়, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, বীর জারার মতো বেশ কয়েকটি হিট সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

পুরনো দিনের কথা স্মরণ করে অনুপম বলেন, “একসময় তিনি তাদের ‘প্রিয়তম’ ছিলেন, তবে অজানা কারণে সবকিছু বদলে গিয়েছে।

এন-কে

Feb2
Feb2