চট্টগ্রামে করোনায় আক্রান্ত-মৃত্যু শূন্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ১২:১৮ দুপুর
চট্টগ্রামে করোনায় আক্রান্ত-মৃত্যু শূন্য

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শূন্যে নেমেছে।

আজ ৩১ আগস্ট, বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৯টি ল্যাবে ৮৬টি নমুনা পরীক্ষায় কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৭৩৫ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৮৪৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

Feb2
Feb2