চট্টগ্রামে যুবলীগের শোক দিবসের আলোচনা সভা
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় ১৫ আগষ্ট সকল শহীদদের স্মরণ ও জাতীয় শোক দিবসের উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুল হক সুমনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় নগরীর সদরঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান ,তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর,
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক তরুন আওয়ামী লীগ নেতা দোলোয়ার হোসেন খোকা,ফরিদ মাহমুদ, কাউন্সিলর আবদুস সালাম মাসুম,পুলক খাস্তগীর,
নারী কাউন্সিলর নীলু নাগ,মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃসালাউদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা শওকত হোসেন,মহিউদ্দিন শাহ,যুবলীগ নেতা শাহীন সরোয়ার, এনামুল হক মিলন,মোঃইউনুস,
মোঃলোকমান হোসেন,শাহনেওয়াজ রাজিব,সরোয়ার আহমেদ সোহেল, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।
আয়োজক যুবলীগ নেতা মাহবুবুল হক সুমন বলেন, যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে যুবলীগকে মানবিক যুবলীগ হিসেবে পরিণত করতে কাজ করে যাচ্ছি আমরা।
আগষ্টের শুরু থেকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মোমবাতি প্রজ্জ্বলন, কোরআন খতম দুস্থদের মাঝে খাবার বিতরণ, মিলাদ-দোয়া মাহফিল, শিক্ষাসামগ্রী বিতরণ ও ত্রাণসামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছি। তারই অংশ হিসেবে এই আলোচনা সভা।
জে-আর


আপনার মতামত লিখুন