খুঁজুন
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা-অভিনেত্রী রণবীর ও কৃতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৯ অপরাহ্ণ
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা-অভিনেত্রী রণবীর ও কৃতি

ভারতের মুম্বাইয়ের জিও কনভকেশন সেন্টারে বসেছিল বলিউডের সবচেয়ে ঐতিহ্যশালী অ্যাওয়ার্ড নাইট ফিল্মফেয়ারের ৬৭তম আসর। বরাবরই এই অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া বা জেতা সম্মান ও গৌরবের। এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং আর সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন কৃতি শ্যানন।

মঙ্গলবার (৩০ আগস্ট) অ্যাওয়ার্ড নাইট সঞ্চালনা করেছেন রণবীর সিং ও অর্জুন কাপুর। আর পারফর্ম করেছন কিয়ারা আদভানি থেকে বরুণ ধাওয়ানের মতো এই সময়ের তারকারা।

জমকালো আয়োজনে ৬৭তম আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং আর সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন কৃতি শ্যানন।

‘এইটি থ্রি’ সিনেমায় কপিল দেবের চরিত্রে অভিনয় করে এই পুরস্কার জিতেছেন রণবীর। আর ‘মিমি’ সিনেমায় এক সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পান কৃতি স্যানন। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘শেরশাহ’।

বলিউডের সবচেয়ে পছন্দের জুটির অন্যতম রণবীর-দীপিকা। এদিন রূপকথার গল্পের মতোই তাদের প্রেম কাহিনি। পর্দায় তাদের রসায়ন যেমন চোখ টানে, তেমনই বাস্তবেও ‘দীপবীর’-এর রসায়ন থেকে চোখ ফেরানো দায়!

অন্যদিকে, ফিল্মফেয়ার অনুষ্ঠানের লাল গালিচায় ঝলমলে শাড়িতে বেশ স্টাইলিশ লাগছিল ক্যাটরিনা কাইফকে।

প্রেগন্যান্সি নিয়ে ওঠা গুঞ্জনের মধ্যেই এদিন তাক লাগান সুন্দরী। তাপসী পান্নু, ইয়ামি গৌতমের গ্ল্যামারাস অবতারও ছিল দেখার মতো। এবারের ফিল্মফেয়ার সঞ্চালনা করেছেন রণবীর সিং এবং অর্জুন কাপুর।

৬৭তম ফিল্মফেয়ারের বিজেতা তালিকায় চোখ রাখলে দেখা যাবে ‘শেরশাহ’ আর ‘সর্দার উধম’-এর কাছে কেউ ধাপে টেকেনি। একচেটিয়া রাজ করেছে এই দুই সিনেমা।

এছাড়াও এবারের অ্যাওয়ার্ড শো-তে উপস্থিত ছিলেন রবিনা ট্যান্ডন, শেহনাজ গিল, মৌনি রায়, করণ কুন্দ্রা, মালাইকা অরোরা, কৃতি শ্যাননের মতো শিল্পীরা। রেড কার্পেট মাতিয়ে রেখেছিলেন কিয়ারা আদবানি, কার্তিক আরিয়ান, ভিকি কৌশল এবং দিয়া মির্জারা।

চলুন দেখে নেওয়া যাক ফিল্মফেয়ার ২০২২-এর বিজেতা তালিকা–
সেরা অভিনেতা- রণবীর সিং (৮৩)
সেরা অভিনেত্রী- কৃতি শ্যানন (মিমি)
সেরা অভিনেতা (সমালোচকদের নজরে)- ভিকি কৌশল (সর্দার উধম)
সেরা অভিনেত্রী (সমালোচকদের নজরে)- বিদ্যা বালন (শেরনি)
সেরা পরিচালক- বিষ্ণুবর্ধন (শেরশাহ)
সেরা ছবি (পপুলার)- শেরশাহ
সেরা ছবি (ক্রিটিক)- সর্দার উধম
সেরা সহ-অভিনেতা- পঙ্কজ ত্রিপাঠি (মিমি)
সেরা সহ-অভিনেত্রী- সাই তমহাঙ্গার (মিমি)
সেরা গল্প- অভিষেক কাপুর, সুপ্রতীক সেন ও তুষার পারাঞ্জাপে (চণ্ডীগড় করে আশিকি)
সেরা ডায়লগ- দিবাকর বন্দ্যোপাধ্যায় আর বরুণ গ্রোভার (সন্দীপ অর পিঙ্কি ফারার)
সেরা চিত্রনাট্য- শুভেন্দু ভট্টাচার্য আর রীতেশ শাহ (সর্দার উধম)
সেরা নবাগত অভিনেতা- ইহান ভাটফর (৯৯ সংস)
সেরা নবাগতা অভিনেত্রী- শর্বরী বাগ (বান্টি অর বাবলি ২)
সেরা মিউজিক অ্যালবাম- তনিষ্ক বাগচি, বি প্রাক, জানি, জসলিন রয়্যাল, জাভেদ-মোহসিন, বিক্রম মোনত্রোস (শেরশাহ)
সেরা লিরিক্স- কৌসর মুনির-লেহেরা দো (৮৩)
সেরা গায়ক- বি প্রাক- মন ভরেয়া২.০ (শেরশাহ)
সেরা গায়িকা- আসিস কৌর- রাতা লম্বিয়া (শেরশাহ)
সেরা অ্যাকশন- শেরশাহ
সেরা ব্য়াকগ্রাউন্ড মিউজিক- শান্তনু মৈত্র (সর্দার উধম)
সেরা কোরিওগ্রাফি- বিজয় গাঙ্গুলী- চকা চক (অতরঙ্গি রে)
সেরা সিনেমাটোগ্রাফি- অভীক মুখোপাধ্যায় (সর্দার উধম)
সেরা কস্টিউম- সর্দার উধম
সেরা এডিটিং- শেরশাহ
জীবনোত্তর সম্মান- সুভাষ ঘাই

এন-কে

Feb2

দাপট দেখাল তুরস্ক, জিতল অস্ট্রেলিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১:০১ অপরাহ্ণ
দাপট দেখাল তুরস্ক, জিতল অস্ট্রেলিয়া

বল দখল থেকে আক্রমণ– সবদিক থেকেই অনেকটা একপেশে দাপট ছিল ২৪ বছর পর ফিফা ফুটবল বিশ্বকাপে ফেরা তুরস্কের। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় তাদের গোলটাই পাওয়া হয়নি। অন্যদিকে, কাউন্টার অ্যাটাকে ক্যারিশমা দেখিয়ে ২-০ গোলে ম্যাচটি জিতে নিলো অস্ট্রেলিয়া।

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচটিতে ৭২ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিল তুরস্কের। আর গোলের লক্ষ্যে নেয় ৮টি শট। বিপরীতে স্রেফ ২ শট নেওয়া অস্ট্রেলিয়ান সকারুজরা কেমন চাপে ছিল তা বোঝাই যায়। কিন্তু ২০ বছর বয়সী ফরোয়ার্ড নেস্টরি ইরানকুন্ডা ও কনর মেটকাফের গোলে সেসব পরিসংখ্যানকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

অবশ্য তুরস্কের আক্রমণ ঠেকানোর মূল ভূমিকায় ছিলেন ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ। তিনি আটটি সেভ করেন। এটি ছিল অস্ট্রেলিয়ার টানা ষষ্ঠ এবং সব মিলিয়ে সপ্তম বিশ্বকাপ অংশগ্রহণ। বিপরীতে, ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর তুরস্ক টানা পাঁচটি বিশ্বকাপে অংশ নিতে পারেনি। এবার প্লে-অফে কসোভোকে হারিয়ে তারা ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।

অস্ট্রেলিয়ার হয়ে ২৭তম মিনিটে গোলের সূচনা করেন ইরানকুন্ডা। তিনজন ডিফেন্ডারের চাপের মাঝেও নিচু শটে তিনি বল জালে পাঠান। গোল উদযাপনের সময় ইরানকুন্ডা কর্নার ফ্ল্যাগে ঘুষি মেরে অস্ট্রেলিয়ার ফুটবল কিংবদন্তি টিম কাহিলকে শ্রদ্ধা জানান। ২০ বছর বয়সী এই ওয়াটফোর্ড ফরোয়ার্ড বিশ্বকাপে গোল করা অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়।

কয়েক মিনিট পর তুরস্কের আবদুলকেরিম বারদাকচির দূরপাল্লার জোরালো শট ঠেকিয়ে দেন বিচ। কোচ টনি পপোভিচের চমকপ্রদ সিদ্ধান্তে অভিজ্ঞ ম্যাথিউ রায়ানের পরিবর্তে বিচ অস্ট্রেলিয়ার গোলপোস্টের দায়িত্ব পান। তুরস্কের ২১ বছর বয়সী জুভেন্তাস খেলোয়াড় কেনান ইলদিজ শুরুর একাদশে ছিলেন না। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামানো হয় তাকে।

ম্যাচের ৫৭তম মিনিটে তুরস্ক একটি বিপজ্জনক ফ্রি-কিক পায়। রিয়াল মাদ্রিদের প্রতিভাবান ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার আরদা গুলারের নেওয়া সেই শটও রুখে দেন বিচ। মজার বিষয়, তুরস্ক সর্বশেষ যখন বিশ্বকাপে খেলেছিল, তখন গুলারের জন্মই হয়নি। এদিকে, ৭৫তম মিনিটে ইসমাইল ইউকসেকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার ব্যবধান দ্বিগুণ করেন কনর মেটকাফ।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। তবে এরপর গ্রুপ পর্বে তিউনিসিয়া ও ডেনমার্ককে হারিয়ে শেষ ষোলোতে উঠেছিল তারা। সেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় অস্ট্রেলিয়া।

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় বসতঘরে ঢুকে মা ও মেয়েকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৩ জুন) রাত ১১টার দিকে আনোয়ারার পারৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি গ্রামে এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে পাঁচ বছর বয়সী এক শিশুসন্তান। এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন– ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। এ ঘটনায় গুরুতর আহত শিশুসন্তান পিয়াস বড়ুয়াকে (৫) উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সুজন বড়ুয়ার পরিবারে সুদের টাকাসহ অভ্যন্তরীণ ও পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই গতকাল রাত ১১টার দিকে বসতঘরে ঢুকে মা, মেয়ে ও শিশুর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত তেজপ্রিয় বড়ুয়া (৩৫)। তিনি ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। এর মধ্যে এনি বড়ুয়া ও প্রিয়ন্তী বড়ুয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় শিশু পিয়াস বড়ুয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া বলেন, ‘প্রতিবেশী তেজপ্রিয় বড়ুয়ার সঙ্গে আমাদের আর্থিক লেনদেন ছিল। এ-সংক্রান্ত কাগজপত্রের খোঁজে বাড়িতে এসে হামলার ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। ঘটনার সময় আমি শহরে ছিলাম। রাতে বড় ভাইয়ের মোবাইল ফোন পেয়ে বাড়িতে এসে দেখি সব শেষ হয়ে গেছে।’

আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল আহমেদ বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে জড়িত ব্যক্তি পলাতক রয়েছেন।

রক্তদাতাকে পাঁচ রোগ থেকে মুক্ত থাকতে হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
রক্তদাতাকে পাঁচ রোগ থেকে মুক্ত থাকতে হবে

আজ ১৪ জুন বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ দিবস পালনে তাগিদ দিয়ে আসছে। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে ভূমিকা রাখছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উত্সাহিত করাই বিশ্ব রক্তদান দিবসের উদ্দেশ্য।

১৮ থেকে ৬০ বছরের যে কোনো শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সক্ষম ব্যক্তি, যার শরীরের ওজন ৪৫ কেজির ওপরে, তারা চার মাস পরপর নিয়মিত রক্তদান করতে পারেন। তবে রক্ত দিতে হলে কিছু রোগ থেকে মুক্ত থাকতে হবে। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী নিরাপদ রক্ত সঞ্চালনের জন্য রক্তদাতার শরীরে কমপক্ষে পাঁচটি রক্তবাহিত রোগের অনুপস্থিতি পরীক্ষা করে নিশ্চিত হতে হবে। এ রোগগুলো হলো হেপাটাইটিস ‘বি’, হেপাটাইটিস ‘সি’, এইচআইভি বা এইডসের ভাইরাস, ম্যালেরিয়া ও সিফিলিস। রোগের স্ক্রিনিং করার পর এসব রোগ থেকে মুক্ত থাকলেই সেই রক্ত রোগীর শরীরে দেওয়া যাবে। অবশ্য একই সঙ্গে রোগীর এবং রক্তদাতার রক্তের গ্রুপিং ও ক্রসম্যাচিং করাটাও জরুরি। এছাড়া রক্তদাতা শারীরিকভাবে রক্তদানে উপযুক্ত কি না, তা জানার জন্য তার শরীরের ওজন, তাপমাত্রা, নাড়ির গতি, রক্তচাপ, রক্তস্বল্পতার উপস্থিতি ইত্যাদি পরীক্ষা করে দেখা হয়।

রক্ত মানবদেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান। শরীরে পূর্ণমাত্রায় রক্ত থাকলে মানবদেহ থাকবে সজীব ও সক্রিয়। আর রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা দিলেই শরীর অকেজো ও দুর্বল হয়ে পড়ে, প্রাণশক্তিতে ভাটা পড়ে। বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, রক্তদানে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে এবং রক্তের কোলেস্টেরলের মাত্রাও কমে যায়। ফলে হৃদরোগ, স্ট্রোক ইত্যাদি মারাত্মক রোগের আশঙ্কা হ্রাস পায়। নিয়মিত রক্তদান করলে অস্থিমজ্জা থেকে নতুন কণিকা তৈরি হয়, ফলে অস্থিমজ্জা সক্রিয় থাকে। এতে যে কোনো দুর্ঘটনা বা অন্য কোনো কারণে হঠাৎ রক্তক্ষরণ হলেও শরীর খুব সহজেই তা পূরণ করতে পারে। রক্তদানের সময় রক্তে নানা জীবাণুর উপস্থিতি আছে কি না তার জন্য পরীক্ষানিরীক্ষা করা হয়। ফলে রক্তদাতা জানতে পারেন, তিনি কোনো সংক্রামক রোগে ভুগছেন কি না। অনেক সময় রক্তদাতার শরীরের রোগপ্রতিরোধক্ষমতাও বৃদ্ধি পায়। যাদের রক্তে আয়রন জমার প্রবণতা আছে, রক্তদান তাদের জন্য ভালো।