খুঁজুন
, ,

সাতকানিয়ায় ফেসবুকে পোস্টের কারণে চেয়ারম্যানের হুমকি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 1 September, 2022, 6:42 pm
সাতকানিয়ায় ফেসবুকে পোস্টের কারণে চেয়ারম্যানের হুমকি

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হুমকির অভিযোগ উঠেছে উপজেলার ৪নং কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলীর বিরুদ্ধে। এ সংক্রান্ত ২৯ সেকেন্ডের একটি অডিও ক্লিপস ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া অডিও ক্লিপস এ শুনা যায়, চেয়ারম্যান রমজান আলী এক যুবককে অকথ্য ভাষায় গালাগালি ও হাত কেটে ফেলার হুমকি দিচ্ছে। ওই যুবকের নাম মো. আলমগীর হোসেন। সে কাঞ্চনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাফর চৌধুরী বাড়ির মৃত কবির আহমদের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন আগে আলমগীরের বাবা মা মারা গেলেও মৃত্যু সনদ নেওয়া হয়নি। কিন্তু সম্প্রতি ভোটার হতে পিতা মাতার মৃত্যু সনদ দরকার হলে ইউনিয়ন পরিষদে আবেদন করেন আলমগীর।

১ মাসেও কাগজ হাতে না পাওয়ায় ইউনিয়ন পরিষদে গেলে তানভীর নামে চেয়ারম্যানের এক সহকারী তার কাছ থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময় নেই। কিন্তু নির্ধারিত সময়ে যোগাযোগ করলে উল্টো বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা বলেছে বলে জানায় আলমগীর।

পরবর্তী ২০ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে আলমগীর। পোস্টে সে লিখে, ‘সাতকানিয়ার কাঞ্চনায় ভোটার হতে হয়রানির শিকার হচ্ছি, যা অসহ্যকর। মানুষকে কষ্ট দিয়ে তারা কি মজা পায় আল্লাহ জানে।’ পরদিন ২১ আগস্ট রাতে মোবাইলে ফোন দিয়ে আলমগীরকে হুমকি দেয় চেয়ারম্যান রমজান আলী। হুমকি পাওয়ার পর জীবনের নিরাপত্তা চেয়ে ৩১ আগস্ট আদালতে সাধারণ ডায়েরি করে আলমগীর।

হুমকির বিষয়ে জানতে চাইলে আলমগীর বলেন, টাকা পয়সা দেওয়ার পরেও যথাসময়ে কাগজপত্র পাইনি। কয়েকবার যোগাযোগের পরেও কোন সমাধান না পেয়ে হয়রানির শিকার হয়ে একটা ফেসবুকে পোস্ট করি। এ পোস্টকে কেন্দ্র করে চেয়ারম্যান সাহেব আমাকে হুমকি দিয়েছে। বলছে হাত কেটে ফেলবে।

আলমগীর আরো বলেন, ২০১৩ সালে চেয়ারম্যান তার বাহিনী দিয়ে আমাকে একবার মেরেছিল। তাই এখন আমি ভয়ে আছি। যেকোন সময় আমি হামলার শিকার হতে পারি। এইবার তিনি আমায় সরাসরি ফোন দিয়ে হুমকি দিয়েছে। আমারতো মনে হচ্ছে আমায় মেরে ফেলবে। আমি প্রশাসনের নিকটা নিরাপত্তা চাচ্ছি।

তবে এ বিষয়ে চেয়ারম্যান রমজান আলী বলেন, সে পরিষদ এবং দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করেছে। এজন্য তাকে বকা দিয়েছি, হুমকি নয়। আর সে বিভিন্ন মামলার আসামী। তাই সে ইউনিয়ন পরিষদে আসেনা। আমরাতো মানুষকে সেবা দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে বসে আছি। তার কাগজপত্র সঠিক থাকলে আমরাতো তাকে সেবা দিতে বাধ্য।

এক প্রশ্নের জবাবে রমজান আলী বলেন, সে আমার বিরুদ্ধে সমালোচনা করুক অসুবিধা নেই। কিন্তু দলের বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কিছু বললে সেটা মেনে নেওয়া যায়না। তাছাড়া আমি তার সাথে প্রতিদ্ব›িদ্বতা বা তাকে আক্রমণ করার প্রশ্নই আসেনা। সে বয়সে আমার ছোট ছেলের ছোট। সে বেয়াদবি করছে তাই তাকে বকা দিয়েছি। নাগরিক হিসেবে ইউনিয়ন পরিষদ থেকে সেবা পাওয়া তার অধিকার। তবে সঠিক কাগজপত্র দাখিল পূর্বক আমরা তাকে সেবা দিব।

জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল বলেন, কোন জনপ্রতিনিধি কাউকে হয়রানি করলে বা কাগজপত্র না দিলে সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিনস্থ দপ্তর দেখবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কোন ভূমিকা নেই। যথাযথ কাগজপত্র দাখিল করলে নির্বাচন কমিশন যাচাই বাছাই পূর্বক তাকে কমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বলেন, সরকারি সেবা প্রাপ্তিতে কোন ধরণের হয়রানি কাম্য নয়। কাঞ্চনার চেয়ারম্যান অভিযোগটি অস্বীকার করেছেন। যিনি অভিযোগ দিয়েছেন তিনি উপযুক্ত প্রমাণ দিলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

জে-আর

Feb2

৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 2:50 pm
৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রামে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর থেকে হেয়ারকাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে শত শত ভুক্তভোগী এতে অংশ নেন।

আমানতকারীদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে দীর্ঘ দুই বছর ধরে তারা নিজেদের জমাকৃত টাকা উত্তোলন করতে পারছেন না। চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয় মেটাতে না পেরে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।

বিক্ষোভের সময় আমানতকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় তারা হেয়ারকাট মানি না, মানব না, এক দফা, এক দাবি, হেয়ারকাট বাতিল করবি, এবং আমানত কি নিরাপদ? আপনার কষ্টের টাকা কার পকেটে? সরকার কেন চুপ? প্রশাসন কেন চুপ? এমন নানা স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। আমানতকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন, যার একটিতে হেয়ারকাট পদ্ধতির তীব্র সমালোচনা করা হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, গত ২১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি স্মারকপত্রের মাধ্যমে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকে গচ্ছিত আমানতের গত দুই বছরের মুনাফা কেটে নেওয়ার এবং তার পরিবর্তে মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে আমানতকারীরা ‘হেয়ারকাট’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এটি চুক্তিভঙ্গ এবং অমানবিক।

সমাবেশ থেকে আমানতকারীরা পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বিতর্কিত হেয়ারকাট নীতি বাতিল করে চুক্তি অনুযায়ী পূর্ণ মুনাফাসহ আমানতের অর্থ ফেরত দেওয়া। পাঁচটি ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন দ্রুত চালু করা। তারল্য সংকট নিরসনে সরকারকে বিশেষ সহায়তা প্রদান করা। মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধ করা এবং একতরফাভাবে ঘোষিত হ্রাসকৃত মুনাফার হার প্রত্যাহার করে পূর্বের চুক্তিভিত্তিক হার বহাল রাখা।

আন্দোলনরত আমানতকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো স্মারকলিপিতে উল্লেখ করেন, একীভূতকরণের নামে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অধীনে এখন পাঁচটি ব্যাংকের জন্য ভিন্ন ভিন্ন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অসংগত। আমানতকারীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই হার চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ৭৫ লাখ পরিবারের প্রায় তিন কোটি সদস্য মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন।

বিক্ষোভ শেষে বেলা ১২টার দিকে আমানতকারীরা একটি মিছিল নিয়ে কোতোয়ালি মোড় হয়ে নিউ মার্কেট মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেন।

আমানতকারীদের প্রতিনিধি দলের একজন জানান, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমরা অনেক কষ্ট করেছি। যতদিন পর্যন্ত এই হেয়ারকাট বাতিল না হবে, ততদিন আমরা আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, বিক্ষোভকারীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 1:06 pm
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়েস হয়েছিল ৯০ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 12:56 pm
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা অববাহিকার অসংখ্য মানুষের জীবন-জীবিকা নদীটির পানি প্রবাহের ওপর সরাসরি নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে তীব্র নদীভাঙনের ফলে এই অঞ্চলের মানুষকে প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

উত্তরাঞ্চলের মানুষের এই দীর্ঘদিনের হাহাকার ও দুর্ভোগের স্থায়ী অবসান ঘটাতেই সরকার তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

এর আগে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।