ক্ষমা চাইলেন আমির খান
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তার সিনেমা মানেই প্রদর্শকের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দু। কেননা, তার সিনেমা মুক্তি পেলেই দর্শকের মাঝে বাড়তি উত্তেজনা কাজ করে। সিনেমা থেকে যেমন লগ্নিকারীরা অর্থ ফেরত পান, তেমনি লাভবান হন প্রযোজক-প্রদর্শকরাও।
গেল ১১ আগস্ট মুক্তি পাওয়া তার বহু প্রতীক্ষিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমা দেখে হতাশ দর্শক। এমনকি সমালোচক ও সিনেমাপ্রেমীদের মনেও জায়গা করে নিতে পারেনি ‘লাল সিং চাড্ডা’। নেটমাধ্যমে আমিরকে নিয়ে রীতিমতো বিদ্রুপ করেছেন দর্শকরা। এ নিয়ে চুপ ছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।
অবশেষে মুখ খুলেছেন দীর্ঘ চার বছর পর নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’ নিয়ে প্রেক্ষাগৃহে ফেরা আমির খান। এমনই তথ্য উঠে এসেছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে। নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় আমির খান একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওর মাধ্যমে তার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন অভিনেতা।
বলিউডের কালজয়ী সিনেমা ‘রেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। এই ছবি ঘিরে যে সমালোচনার ঝড় উঠেছে, তা আর থামছেই না। এমনকি ছবির নির্মাতারাও এর ভরাডুবির দায় আমিরের কাঁধে চাপিয়েছেন। এসব কারণে আমির ভিডিওবার্তা দিয়েছেন।
ভিডিওতে আমির খান ভ্ক্তদের উদ্দেশে বলেন, ‘আমার ভুলভ্রান্তি ক্ষমা করো। আমরা সবাই মানুষ। আর মানুষ বলেই আমাদের ভুলভ্রান্তি হয়ে থাকে। সেটা কখনো কারোর কথার মাধ্যমে, আবার কখনো নিজের ব্যবহারের কারণে। কখনো কখনো নিজের অজান্তে ভুল হয়ে যায়। অনেক কিছুর মাধ্যমে আমাদের ভুল হয়ে যায়। আমি যেকোনোভাবে আপনাদের মনে আঘাত দিয়ে থাকি, তাহলে আমাকে সবাই ক্ষমা করবেন। আমি শারীরিক ও মানসিকভাব সবার কাছে ক্ষমা চাচ্ছি।’ আমিরের ওই পোস্টের পর অনেক ভক্ত তার পাশেই দাঁড়িয়েছেন। অনেকেই আমিরকে উপদেশ দিয়েছেন, মন শক্ত রাখুন।
জানা গেছে, ‘লাল সিং চাড্ডা’ নির্মাণের জন্য প্রযোজকের ১৮০ কোটি রুপি খরচ হয়েছে। আর ছবিটি মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে মাত্র ৮০ কোটি রুপি। ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি বিক্রি করে আয় করতে পারছিলেন না নির্মাতারা। শুরুতে ১৫০ কোটির বিনিময়ে ছবিটি ওটিটিতে বিক্রির কথা ছিল। কিন্তু পরবর্তী সময়ে সিনেমা হলে ভরাডুবির কারণে ওটিটি প্ল্যাটফর্মগুলোও মুখ ফিরিয়ে নিয়েছিল। অবশেষে ‘লাল সিং চাড্ডা’র সঙ্গে নেটফ্লিক্সের এক চুক্তি হয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন