করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৪

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৫ সন্ধ্যা
করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৪

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৩২৬ জনে। এ সময় শনাক্ত হয়েছে ২১৪ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৯৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৭৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় তিন হাজার ৭৬৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পাঁচ দশমিক ৬৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

এন-কে

Feb2
Feb2