ফটিকছড়িতে বায়তুল হিকমাহ মাদরাসার প্রকাশানার মোড়ক উন্মোচন
ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে বায়তুল হিকমাহ মাদরাসার ২০২০ শিক্ষাবর্ষের প্রকাশনার মোডক উন্মোচন অনুষ্ঠান ১২ ডিসেম্বর বুধবার মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সহকারী শিক্ষা সচিব মাওলানা আইয়ুব আলী ও মাওলানা ফরিদুল আলম এর যৌথ পরিচলানায় ও অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল হিকমাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাওলানা মুফতি ওমর সাঈদ। প্রধান আলোচক ছিলেন বায়তুল হিকমাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক এস এম মুস্তফা আমিন মানিক, মাওলানা হাফেজ মুঃহাসান।
বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুজিবুল হক, শিক্ষা সচিব মাস্টার মুসলিম উদ্দীন, উপস্হিত ছিলেন সরোয়ার কামাল, সহকারী শিক্ষক মাওলানা ইমতিয়াজ, মাওলানা জাকির হোসাইন, মাওলানা নুরুল আলম, মাস্টার ইদ্রিস আলী, হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল প্রমুখ।


আপনার মতামত লিখুন