খুঁজুন
, ,

চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ব্যয় বাড়লো!

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 13 September, 2022, 6:47 pm
চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ব্যয় বাড়লো!

বন্দর নগরী চট্টগ্রামের যানজট নিরসনে এবং বিমানবন্দরে সঙ্গে যোগাযোগ দ্রæত করতে উড়ালসড়ক বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে এক ধাক্কায় ব্যয় বাড়লো ১ হাজার ৪৮ কোটি টাকা আর মেয়াদ বেড়েছে আরো ২ বছর। সেই সঙ্গে তিন বছরের এ প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ বেড়ে দাঁড়াচ্ছে সাত বছরে। গতকাল ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বন্দর নগরী চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য এ খরচ ও সময়সীমা বৃদ্ধির বিষয়টি অনুমোদিত হয়েছে।

লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের এ উড়ালসড়ক নির্মাণ কাজের কারণে এমনিতেই কয়েক বছর ধরে চরম ভোগান্তিতে রয়েছে চট্টগ্রামবাসী।

এ নিয়ে বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র বিরুদ্ধে ক্ষোভও রয়েছে জনগণের। এখন নতুন করে এক্সপ্রেসওয়েটির অ্যালাইনমেন্ট,

র‌্যাম্প ও স্প্যানের দৈর্ঘ্যে পরিবর্তন আনার প্রস্তাবে কাজ শেষের সময় বাড়লে সড়কের বিদ্যমান দুর্ভোগও দীর্ঘায়িত হবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) যৌথ প্রতিষ্ঠান ম্যাক্স-রাঙ্কেনের মাধ্যমে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

প্রকল্পটির মূল ব্যয় ছিল ৩ হাজার ২’শ ৫০ কোটি ৮৪ লাখ টাকা এবং কাজ শেষ করার জন্য সময়সীমা নির্ধারিত ছিল ২০২০ সালের জুন পর্যন্ত। এ প্রকল্প ব্যয় ৩২ শতাংশ বাড়িয়ে ৪ হাজার ২’শ ৯৮ কোটি ৯৫ লাখ টাকা করার জন্য আজ একনেক প্রস্তাব উত্থাপন করা হয়। সেইসঙ্গে এর সময়সীমা ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেছেন, নকশায় ‘সংশোধন’ আনার কথা বললেও আগের নকশায় কোনো ত্রæটি ছিল না বলে দাবি করছেন। তিনি বলেছেন, প্রকল্পটি গ্রহণের আগে নকশা করার সময় বন্দর, গ্যাস ও বিদ্যুৎসহ সকল প্রতিষ্ঠানের সঙ্গে বসি। তাদের সম্মতি নিয়েই নকশা প্রণয়ন করা হয়। কিন্তু পরে প্রকল্পের অনুমোদন নিয়ে কাজ করতে গেছি তখন পোর্ট বাঁধা দেয়।

সংশ্লিষ্টরা জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেপথে নির্মাণ হচ্ছে সেখানে রপ্তানি প্রক্রিয়াজাত এলাকা (কেইপিজেড), সিমেন্ট ক্রসিং, নৌবাহিনী, সিইপিজেড, বন্দর এলাকা, কাস্টমস সার্কেল এবং আগ্রাবাদ এলাকার ২০টি জংশন রয়েছে। মূল নকশায় স্প্যানের দৈর্ঘ্য রাখা হয় ৩০ থেকে ৩৫ মিটার। এখন নতুন নকশায় তা বাড়িয়ে ৪৫ থেকে ৫০ মিটার করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া ভূমিতে রাস্তার প্রশস্ততা ঠিক রাখতে পিয়ারের পরিসর কমিয়ে নকশায় সংশোধন আনার কথা প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে। পাশাপাশি কংক্রিটের গ্রেডের পরিবর্তনসহ অতিরিক্ত নির্মাণ ব্যয় এবং কিছু অংশের পরিমাণ বাড়া ও কমার কারণে ব্যয় ও মেয়াদ বাড়ানোর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

চউক নির্বাহী প্রকৌশলী ও প্রকল্পটির পরিচালক বলেন, আসলে এ প্রকল্পের জন্য সলিড কোনো সমীক্ষাই করা হয়নি। মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) ১৩৮ কাঠা বেসরকারি ও সরকারি জমি অধিগ্রহণ বা ক্রয়ের কথা উল্লেখ করা হয়েছে।

তিনি জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিরোধিতার পর এক্সপ্রেসওয়ের নকশায় একটি বড় পরিবর্তন করতে হয়েছে। ফলে প্রকল্পটির জন্য ৬’শ কাঠা জমি অধিগ্রহণ বা ক্রয় করতে হবে। এর ফলে এ খাতের ব্যয় ২’শ কোটি টাকা বেড়েছে।

বিদ্যুতের খুঁটি অপসারণ ও মাটির নিচে বিদ্যুতের তার স্থাপনসহ ইউটিলিটি লাইন স্থানান্তরের ব্যয় ১৮ কোটি টাকা থেকে বেড়ে ২’শ ২০ কোটি টাকা হয়েছে উল্লেখ তিনি বলেন, টোল প্লাজা নির্মাণ, ড্রেনেজ সিস্টেম ও ১’শ টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের মতো নতুন উপাদান অন্তর্ভুক্ত করায় প্রকল্পের ব্যয় আরো ১’শ কোটি টাকা বেড়েছে।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সিনিয়র সচিব ও সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জে-আর

Feb2
Feb2

মাদক-কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 21 July, 2026, 3:30 pm
মাদক-কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আরও কার্যকর অভিযান পরিচালনার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সব ইউনিটকে কঠোর নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সিএমপির জুলাই-২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় পুলিশ কমিশনার বলেন, সিএমপির প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এদিকে সভায় আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্ব অর্জনের জন্য কনস্টেবল মো. জাকির হোসেন জনিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন পুলিশ কমিশনার। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ২য় এশিয়ান প্যারা থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ রেফারি হিসেবে দায়িত্ব পালন করে সনদ অর্জন করেন।

এছাড়া ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত ২য় সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ খেলোয়াড় হিসেবে অংশ নিয়ে বাংলাদেশ দলের হয়ে দ্বিতীয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন।

সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা।

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 21 July, 2026, 1:44 pm
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে মন্ত্রী এ অঙ্গীকার ব্যক্ত করেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মদশক (২০২১-২০৩০)-এর বৈশ্বিক কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সড়ক নিরাপত্তা জোরদারে আইনি, নীতিগত ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সরকার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ, দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা নিশ্চিত এবং বিশেষ করে পথচারীদের নিরাপত্তা জোরদারে মহাসড়কে লক্ষ্যভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করছে।

মন্ত্রী বলেন, সেফ সিস্টেম অ্যাপ্রোচ এবং আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্ত করে তা অনুমোদন ও প্রণয়নে সরকার প্রতিশ্রুতিবন্ধ।

সড়ক নিরাপত্তাকে জাতীয় রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর অংশীদারিত্ব এবং সবার সম্মিলিত দায়িত্বশীলতা অপরিহার্য। তিনি সকল সড়ক ব্যবহারকারীর জন্য নিরাপদ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শব্বির হাসান খান।

মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় ‘সড়ক নিরাপত্তায় বহুখাতভিত্তিক সমন্বয় জোরদার: সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা সফলভাবে কমিয়ে আনা দেশগুলোর সর্বোত্তম চর্চা ও অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক সাইড ইভেন্টে মন্ত্রী যৌথ-সভাপতির দায়িত্ব পালন করবেন।

আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 21 July, 2026, 1:34 pm
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা

সরকারি ব্যবস্থাপনায় আগামী বছর পবিত্র হজ পালনে সর্বনিম্ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে খরচ হবে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২’-এর ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

মন্ত্রী জানান, সরকারি হজ প্যাকেজ-১ এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ প্যাকেজের হজযাত্রীরা মক্কায় হারাম শরিফ থেকে এক হাজার থেকে এক হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা পাবেন। মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা থাকবে। মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা ও মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন। অতিরিক্ত অর্থ পরিশোধ করে রুম আপগ্রেড ও স্বল্পমেয়াদি প্যাকেজ নেওয়ার সুযোগও থাকবে।

তিনি বলেন, হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবু দেওয়া হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে।

অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সির মাধ্যমে যাত্রীদের জন্য ‘সাধারণ হজ প্যাকেজ’ নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজে হজ পালনে খরচ হবে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।