খুঁজুন
সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

থমকে আছে তৃণমূলের কমিটি গঠন !

চট্টগ্রামে বিএনপি’র শীর্ষ নেতাদের কর্তৃত্বের বিরোধ !

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৬:১৭ অপরাহ্ণ
চট্টগ্রামে বিএনপি’র শীর্ষ নেতাদের কর্তৃত্বের বিরোধ !

চট্টগ্রামে বিএনপি’র শীর্ষ নেতাদের কর্তৃত্বের বিরোধ।

চট্টগ্রামে বিএনপি’র শীর্ষ নেতাদের মধ্যে কর্তৃত্ব নিয়ে বিরোধের কারণে থমকে আছে তৃণমূলের কমিটি গঠন। দফায় দফায় কেন্দ্রের হস্তক্ষেপের পরও চট্টগ্রাম মহানগর বিএনপির তৃণমূল পুনর্গঠনে গতি আসছে না। তৃণমূল পুনর্গঠনকে কেন্দ্রের করে দেওয়া ৫টি সাংগঠনি টিমের মধ্যে সক্রিয় মাত্র ২টি। বাকী ৩টি এখনো মাঠে নামেনি। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে হতাশা। স¤প্রতি বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে নেতকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন থমকে আছে।

ডা. শাহাদাত হোসেনকে আহŸায়ক ও আবুল হাশেম বক্করকে সদস্য সচিব করে নগর বিএনপির ৩৯ সদস্যের আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল ২০২০ সালের ২৩ ডিসেম্বর। এ কমিটিকে তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করতে নির্দেশনা দিয়েছিল কেন্দ্র।

তারা এ কাজে ব্যর্থ হলে চলতি বছরের মার্চে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৃণমূল পুনর্গঠনে ৫টি সাংগঠনিক টিম গঠন করে দেন। এসব টিমও তিন মাসের মধ্যে ইউনিট কমিটি গঠন করতে ব্যর্থ হলে কেন্দ্র থেকে এ নিয়ে কঠোর অবস্থানের কথা জানানো হয়।

সূত্র জানায়, চট্টগ্রাম মহাগররের প্রথম সারির নেতারা একই মঞ্চে বসে সভা-সমাবেশ ও আন্দোলন কর্মসূচিতে অংশ নিলেও তৃণমূল পর্যায়ের কমিটি গঠনের বিষয় এলেই হয়ে পড়ছেন বিভক্ত।

এক পক্ষ আরেক পক্ষকে মানতে চাইছেন না। দল গোছানোর কাজে ঐক্যবদ্ধ হতে পারছেন না কোনোভাবেই। কয়েক দফায় হাইকমান্ডের হুঁশিয়ারির পর ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের ১২৯টি ইউনিট কমিটি গঠন সম্পন্ন করতে পারেনি।

একমাস সময় নিয়ে গঠিত হয়েছে মাত্র ২০টি ইউনিট কমিটি। তৃণমূল পুনর্গঠনে কেন্দ্রের করে দেওয়া ৫টি সাংগঠনিক টিমের মধ্যে দুটি টিম গত মাস থেকে সম্মেলনের মাধ্যমে ইউনিট কমিটি গঠন শুরু করেছে। বাকি তিনটি টিম এখনো পর্যন্ত কাজে হাতই দিতে পারেনি।

সাংগঠনিক টিমগুলোর মধ্যে এমএ আজিজ ও এসএম সাইফুল আলমের নেতৃত্বাধীন কমিটি কাজ শুরু করেছে। নাজিমুর রহমান, কাজী বেলাল ও এরশাদ উল্লাহর টিম এখনো কোনো কমিটি গঠন করতে পারেনি। এর মধ্যে এরশাদ উল্লাহ দেশের বাইরে থাকায় তার দায়িত্ব পালন করছেন সৈয়দ আজম উদ্দিন।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তৃণমূল গোছানোর প্রক্রিয়ায় নগর বিএনপির আহŸায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঙ্গে তিনটি টিমের প্রধানদের দূরত্ব তৈরি হয়েছে। এ কারণে পুনর্গঠন কাজে বিলম্ব হচ্ছে।

ইউনিট কমিটি গঠনে থানা ও ওয়ার্ড কমিটির নেতারা প্রভাব বিস্তার করতে পারেন-এমন আশঙ্কা থেকে পুরনো কমিটিগুলো ভেঙে দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু শাহাদাত ও বক্কর কমিটিগুলো ভাঙতে রাজি হননি। এ নিয়ে সাংগঠনিক টিমের দায়িত্ব প্রাপ্তদের মধ্যে এখনো অসন্তোষ রয়েছে।

সাংগঠনিক টিমগুলো নিজেরাই ইউনিট পুনর্গঠন কাজ করতে চেয়েছিল। কিন্তু শাহাদাত-বক্করকেও পুনর্গঠন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করে দলীয় হাইকমান্ড। এতে সাংগঠনিক টিমের দায়িত প্রাপ্তরা হতাশ হয়ে পড়েন।

নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক এমএ আজিজ বলেন, ইউনিট কমিটিগুলো করতে কেন্দ্র থেকে এক মাস অর্থাৎ ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। আমি চকবাজার, কোতোয়ালি ও বাকলিয়া এই তিন থানার ৩৯টি ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দায়িত্বে আছি।

এ পর্যন্ত ১৮টি ইউনিটে সম্মেলন করেছি। গত ২২ আগস্ট থেকে টানা প্রায় ১০ দিন দলীয় বিভিন্ন কর্মসূচি থাকায় মাঝে এই তৎপরতা কিছুটা ব্যাহত হয়েছে।

নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, দলীয় কর্মসূচির কারণে মাঝে তৃণমূল পুনর্গঠনের কাজে কিছুটা ছন্দপতন হয়েছে। এখন আবার শুরু হচ্ছে। যারা এখনো ইউনিট কমিটি গঠন শুরু করতে পারেনি, আশা করছি তারা শিগগিরই তা করতে সক্ষম হবে।

জে-আর

Feb2

চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি সরকারপ্রধানের চীনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালয়েশিয়ায় নির্ধারিত দ্বিপক্ষীয় কর্মসূচি ও আনুষ্ঠানিকতা শেষে এদিন স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত রোববার (২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়ায় যান তারেক রহমান। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার একান্ত ও সীমিত পরিসরের আলোচনায় বাংলাদেশের শ্রমবাজার, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পায়। পরে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিস্তৃত বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) এক আবেগঘন বক্তব্যে তিনি জানান, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা আমার প্রিয় দেশের স্বার্থকে সামনে রেখেই নিয়েছি। আর সেই কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ খবর বিবিসির।

তিনি জানান, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া জুলাইয়ে শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ততদিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করবেন।

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দিয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়েছিলেন স্টারমার। তবে ক্ষমতায় আসার পর একাধিক নীতিগত অবস্থান পরিবর্তন, দুর্বল জনসমর্থন এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষ তার নেতৃত্বকে চাপে ফেলে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলের পর তার ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে নতুন নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

স্টারমারের পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিলেও তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।

চীনের পথে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশ্যে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে প্রধানমন্ত্রীর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।

দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল দুই দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যান।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। স্বল্পসময়ের এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দীর্ঘ বৈঠক হয়েছে।