সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত
সীতাকুণ্ড প্রতিনিধি সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় বিষনু চন্দ্র মন্ডল(২৫) নামে এক ব্যক্তি সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার বাড়কুণ্ড ইউনিয়নের বাড়কুণ্ড বাজারে এই ঘটনা ঘটে। নিহত বিষনু চন্দ্র মন্ডল ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নুরপুর গ্রামের অনিল চন্দ্র মন্ডলের পুত্র। সে দোকানের সেইলম্যান হিসাবে চাকুরী করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, সেইলম্যান বিষনু চন্দ্র মন্ডল রবিবার দুপুরে মালের অর্ডার নিয়ে বাডকুণ্ড বাজারে আসেন। দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। পরে সীতাকুণ্ড ফায়ার সাভিস এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীন বলেন, সেইলম্যান বিষনু চন্দ্র মন্ডল রবিবার দুপুরে মালের অর্ডার নিয়ে বাডকুণ্ড বাজারে আসলে মহাসড়ক পার হওয়ার সময় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।আমরা লাশটি থানায় নিয়ে আসি।
২৪ঘণ্টা/এনআর


আপনার মতামত লিখুন