করোনায় আরও পাঁচজনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৭ সন্ধ্যা
করোনায় আরও পাঁচজনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৪৫ জনে। এ সময় ৬০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জনে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৩১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৮২৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৭৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। মারা যাওয়া ৫ জনের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের দুজন এবং চট্টগাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

এন-কে

Feb2
Feb2