শাসক নয় চট্টগ্রামের জনগণের সেবক হয়ে কাজ করতে চাই : পেয়ারুল ইসলাম
চট্টগ্রাম জেলা পরিষদ নিবার্চনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন নিবার্চিত হলে সরকারি বরাদ্দের সুষম বন্টন করা হবে। সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের নিয়ে সমন্বয় করে উন্নয়ন কাজ করা হবে। শাসক নয় চট্টগ্রামের জনগন ও জনপ্রতিনিধিদের সেবক হয়ে কাজ করতে চাই। গত সোমবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে মহানগর আওয়ামী লীগ আয়োজিত চট্টগ্রাম সিটি কপোর্রেশনের কাউন্সিলরদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পেয়ারুল ইসলাম বলেন, ৭১ এর পরাজিত শক্তি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতে তৎপর। জেলা পরিষদ নিবার্চন নিয়ে একটি পক্ষ নানা অপপ্রচার চালাচ্ছে । তাদেও ব্যাপারে সজাগ থাকার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন বাচ্চু, ইব্রাহিম হোসেন বাবুল, ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জে-আর


আপনার মতামত লিখুন