দাম কমলো এলপিজির
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২ অক্টোবর, ২০২২, ৪:৫৫ বিকাল
চলতি মাসে গ্রাহক পর্যায়ে ৩৫ টাকা কমিয়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন এ দাম রোববার (২ অক্টোবর) থেকে কার্যকর হবে।
এর আগে ৭ সেপ্টেম্বর গ্রাহক পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করে বিইআরসি।
এন-কে



আপনার মতামত লিখুন