অঙ্কুশ-ঐন্দ্রিলার ঝামেলা, স্ট্যাটাসেই ঝগড়া!
টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা আর ঐন্দ্রিলা সেন। দীর্ঘ বছরের প্রেম এই জুটির। ১১ বছর ধরে একসঙ্গে রয়েছেন তারা। ভালোবাসায় যেমন, তেমনই ঝগড়ারও নেই শেষ।
ভেতরে ভেতরে যত প্রেম, বাইরে ঠিক ততটাই ঝগড়া করেন একে-অপরের সঙ্গে। তাই তো এই জুটিকে টম অ্যান্ড জেরি বললেও ভুল হবে না এই যেমন ইউরোপ ট্যুর সঙ্গে দুজনের একটা রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন অঙ্কুশ। আর তাতেও বিরক্তিভরা মন্তব্য ভেসে এলো ঐন্দ্রিলার পক্ষ থেকে!
১১ বছর ধরে সম্পর্কে আছেন। খুব জলদি বিয়ে করবেন বলেও খবর। ইউরোপে আছেন কয়েক সপ্তাহ ধরেই। সেখান থেকে একাধিক ছবি আর ভিডিও পোস্ট করেছেন। সপ্তমীর দিনই কলকাতায় ফেরার কথা। তা যাই হোক, ছবির কথায় আসি। লেডি লাভের সঙ্গে সেলফি শেয়ার করে অঙ্কুশ কুমার শানুর বিখ্যাত গান ‘তুমহে আপনা বানানে কি কসম’ গানটি জুড়ে দিয়েছেন। ক্যাপশনে লিখলেন, ‘গানটা এমনি দিলাম। আমি এ রকম কিছু বলতে চাইনি।’
আর তাতেই চটে গেলেন ঐন্দ্রিলা। অভিনেত্রী জবাবে লিখলেন, ‘এই তুমি আমাকে নিয়ে এত পাগল কেন! যাও না অন্যদেরও একটু সুযোগ দাও।’ আর তার জবাবে এলো ‘ওহ… আমার তো খুব ভালো লাগবে’।
আপাতত অঙ্কুশ আর ঐন্দ্রিলার কাছে সবার প্রথম প্রশ্ন থাকে– কবে বিয়ে করবেন তারা। ঐন্দ্রিলা বরাবরই জানিয়েছেন, ‘ধুমধাম করে, খুব সেজেগুজে বিয়ে করার ইচ্ছে আছে’, সঙ্গে এটাও বলেন, তারা এত ঝগড়া করেন যে বিয়ে করার ঝুঁকি নিতে চান না।
কাজের সূত্রে ২০২৩ সালের ঈদে আসছে অঙ্কুশের ‘মির্জা’। ছবির লুক ও প্রথম ঝলক এরই মধ্যে সবার চোখ টেনেছে। অ্যাকশনধর্মী এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি, প্রযোজকও তিনি। মাসখানেক আগেই নিজের প্রযোজনা সংস্থা ‘অঙ্কুশ মোশন পিকচার্স’-এর ঘোষণা করেন তিনি। এছাড়া তার হাতে রয়েছে ‘ডক্টর বক্সি’, ‘লাভ ম্যারেজ’, ‘মন খারাপ’-এর মতো একাধিক কাজ।
এন-কে


আপনার মতামত লিখুন