খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশের উচ্চ শিক্ষাকে আন্তর্জাতিকীকরণ করা হয়েছে -তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ১০:১৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশের উচ্চ শিক্ষাকে আন্তর্জাতিকীকরণ করা হয়েছে -তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের উচ্চ শিক্ষাকে আন্তর্জাতিকীকরণ করা হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে উচ্চশিক্ষার ওপর জোর দিয়েছে। গত ১৪ বছরে বাংলাদেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি গড়ে উঠেছে। এগুলোর মধ্যে অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ও আছে।

শনিবার (১৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লু’র নীলগিরি হলে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি অব টেকনোলজি-সিডনি (ইউটিএস) কোর্সের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। ইউটিএস কলেজের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স মারফি এবং বিইআরআই-এর প্রতিষ্ঠাতা ও সিইও ডা. আরিফ জুবেয়ার গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন।

ড. হাছান তাঁর নিজ শহর চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইউটিএস কর্তৃক ব্যবসা এবং তথ্য প্রযুক্তির কোর্স শুরু করার কথা শুনে খুব খুশি উল্লেখ করে বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি সৌভাগ্যবান এবং তিনি চট্টগ্রামের একজন ব্যক্তি হিসেবেও অত্যন্ত সৌভাগ্যবান যে এই কোর্সটি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাচ্ছে। এটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ নিয়ে আসবে, তারা এখানে প্রথম বর্ষের কোর্স শেষ করে ডিপ্লোমাধারী হবে। এরপর তারা দুইবছর পড়ালেখা করে ব্যাচেলর ডিগ্রি পাবে।

তিনি বলেন, একজন শিক্ষার্থী যদি অস্ট্রেলিয়ায় এক বছরের জন্য একই ডিপ্লোমা করতে যায় তার ২০ লাখ টাকা প্রয়োজন, কিন্তু এখানে তার প্রয়োজন সাড়ে সাত লাখ টাকা।
চট্টগ্রামকে একটি বাণিজ্যিক নগরী উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বন্দর নগরী হওয়ায় ৯৩ শতাংশ রপ্তানি-আমদানি কার্যক্রম এই বন্দর দিয়ে হয়।

ড. হাছান ইউটিএসকে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে তাদের আরো কোর্স সম্প্রসারণ করার জন্য অনুরোধ করেছিলেন উল্লেখ করে বলেন, এতে অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষার্থীরাও এখানে প্রবেশ করতে পারবে। ফলে প্রিমিয়ার ইউনিভার্সিটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।

চট্টগ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে দেখলেই আনন্দ পাই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অনেক ছাত্র প্রিমিয়ার ইউনিভার্সিটির মাধ্যমে ইউটিএস থেকে অফার লেটার পাবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…