বিমান কিনেছেন অক্ষয় কুমার?
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। অভিনেতার পাশাপাশি স্টান্ট হিরোও বটে তিনি। অভিনয়ের পাশাপাশি সুশৃঙ্খল জীবনযাপন করতেও ভালোবাসেন। প্রতিদিন ভোর ৪টায় ঘুম থেকে ওঠার অভ্যাস তার।
প্রতিটি সিনেমায় বর্তমানে তিনি ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। নব্বই দশক থেকে আজ পর্যন্ত একাধিক নতুন প্রজন্মের অভিনেত্রীর সঙ্গে তাল মিলিয়ে নায়কের ভূমিকায় অভিনয় করে যাচ্ছেন অক্ষয়। চলতি বছর সবচেয়ে বেশি কর প্রদানকারী বলিউড অভিনেতাদের মধ্যে পরিচিতি পেয়েছেন তিনি।
তবে চলতি বছর তার অভিনীত মোটামুটি সব ছবিই ফ্লপ হয়েছে। এদিকে পৃথ্বীরাজ অভিনেতা অর্থাৎ অক্ষয় সম্পর্কে নানা মিথ্যা খবর ছড়ানো হচ্ছে নিউজ পোর্টালের পক্ষ থেকে। গুজব চলছে, অক্ষয় একটি ব্যক্তিগত বিমান কিনেছেন। যার দাম প্রায় ২৬০ কোটি টাকা। তবে এটি সম্পূর্ণ ভুল, একটি প্রাইভেট সংবাদমাধ্যমের পক্ষ থেকে অক্ষয়ের প্রাইভেট জেটের মালিক হওয়ার বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল।
এটা অক্ষয়ের কান পর্যন্ত পৌঁছলে নায়ক সেই সংবাদমাধ্যমের তীব্র সমালোচনা করেন। তবে নায়ক সেই সংস্থার কথাগুলোকে ছোট করেননি। অভিযুক্ত নিউজ পোর্টালের একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন যে প্রতিবেদনগুলো ‘ভিত্তিহীন মিথ্যা’।
এন-কে



আপনার মতামত লিখুন