সীতাকুণ্ডে বিজয় দিবসে উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ৩:৩৪ বিকাল
সীতাকুণ্ডে বিজয় দিবসে উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

সীতাকুণ্ড প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্দ্যেগে র‌্যালি, আলোচনা সভা ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।

১৬ ডিসেম্বর (সোমবার) বেলা ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে উপজেলাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, পৌরসভা বিএনপির সভাপতি ইউসুফ নিজামী, সহ-সভাপতি আলী নেওয়াজ মামুন, মোঃ নাসির, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী সুজা উদ্দিন, উপজেলা মুক্তিযেদ্ধা দলের সভাপতি আবুল মনসুর,উপজেলা মহিলা দল সভাপতি এড.রওশন আরা, ১নং সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, ২ নং বিএনপির আহ্বায়ক শরীফুল ইসলাম, ৪ নং বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মহররম আলী ও সম্পাদক মেস্তাফিজুল আলম হীরু, ৫ নং বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইরফানুল হাসান রকি ও সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন প্রমূখ।

Feb2
Feb2