খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লড়াইয়ে তোমরা একা নও, আমিও আছি: ভিসি নাজমা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ৫:০১ অপরাহ্ণ
লড়াইয়ে তোমরা একা নও, আমিও আছি: ভিসি নাজমা

দিল্লির বিখ্যাত জামেয়া মিল্লিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুলিশের নৃশংস হামলা, নির্যাতন ও আটকের তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য নাজমা আখতার।

বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযানে মর্মাহত বলে এক ভিডিওবার্তায় জানান নাজমা আখতার। তিনি জানান, শিক্ষার্থীদের লড়াইয়ে তিনিও আছেন।

মিল্লিয়ার ভিসি বলেন, ‘আমার শিক্ষার্থীদের সঙ্গে যে বর্বরোচিত আচরণ করা হয়েছে, তাতে আমি ব্যথিত।

যেভাবে পুলিশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে এবং লাইব্রেরিতে পড়াশোনারত শিক্ষার্থীদের পিটিয়েছে তা একেবারেই অগ্রহণযোগ্য। ’

তিনি বলেন, ‘আমি আমার শিক্ষার্থীদের জানাতে চাই যে, তারা এই কঠিন লড়াইয়ে একা নন। আমি ও পুরো জামিয়া তাদের সঙ্গে রয়েছি। যতক্ষণ সম্ভব আমি এই বিষয়টিকে সামনে নিয়ে যাব। আপনারা কখনও একা নন, হতাশ হবেন না এবং কোনও গুজবে বিশ্বাস করবেন না। ’

রোববার সন্ধ্যায় কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর নৃশংসতা চালিয়েছে দেশটির পুলিশ। তবে পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে যা করার দরকার ছিল, তারা তা-ই করেছে।

বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে, ক্যাম্পাসে পুলিশের ঢুকতে হলে আগে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

শিক্ষার্থীদের মুক্তি দেয়ার পর কয়েক শত লোক দিল্লি পুলিশ কার্যালয়ের সামনে বিক্ষোভে করতে গেলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।

এক ভিডিও ফুটেজে দেখা গেছে, সহিংসতায়-বিক্ষত মূল সড়ক ধরে আত্মসমর্পণের ভঙ্গিতে হাত উঁচিয়ে শিক্ষার্থীরা যাচ্ছে। এসময় পুলিশ তাদের তাড়িয়ে-ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে।

জামিয়ার প্রধান প্রক্টর ওয়াসিম আহমেদ খান বলেন, পুলিশ জোর করে ক্যাম্পাসে ঢুকেছে। তাদের কোনো অনুমতি দেয়া হয়নি। আমাদের কর্মকর্তা ও শিক্ষার্থীদের মারধর করা হয়েছে। তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়েছে।

এক ভিডিওতে দেখা গিয়েছে, আত্মসমর্পণের ভঙ্গিতে মাথার ওপর হাত তুলে হোস্টেল থেকে ছাত্রদের বের করে নিচ্ছে পুলিশ। যদিও আটকের সংখ্যা নির্দিষ্ট করে জানা যায়নি এখনো।

প্রসঙ্গত, নাগরিকত্ব বিলের প্রতিবাদে রবিবার বিকেলে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্য মিল্লিয়ার শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ আনে পুলিশ। যদিও শিক্ষার্থীদের দাবি, তাদের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। এই আন্দোলনকে কেন্দ্র করে রাতে বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে পুলিশ শিক্ষার্থীদের ওপর অভিযান চালায়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…