খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সুবিধাবঞ্চিত শিশুদের বিজয় দিবস উৎযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ৬:১৬ অপরাহ্ণ
সুবিধাবঞ্চিত শিশুদের বিজয় দিবস উৎযাপন

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রয়েছে আলোর আশা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সোহা স্কুল যা সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের জন্য সম্পূর্ণ অবৈতনিক এবং আবাসন ছাড়া সকল মৌলিক অধিকার পূরণ করছে আলোর আশা ফাউন্ডেশন।

আজ মহান বিজয় দিবস উপলক্ষে সোহা শিক্ষার্থীবৃন্দ নিজ হাতে পুষ্পস্তবক তৈরী করে এবং তা মহান শহীদদের উদ্দ্যেশ্যে সমর্পণ করে।

এ সময় বিজয় র‌্যালির শুভ সূচনা করেন কোতোয়ালি থানার এএসপি সেলিম রেজা।

র‌্যালির শুরুতে তিনি সোহা শিক্ষার্থীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেন। এবং বাচ্চাদের উদ্দ্যেশ্যে বলেন তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকের এই দিনে আমরা এই দেশকে পাকিস্তানি হানাদের বাহিনী থেকে রক্ষা করেছি সেই বর্বতার দৃশ্য আমরা আজও ভুলি নি। ১৯৭১ সালে এই দিনে আমরা স্বাধীন দেশ পেয়েছি কিন্তু আজও আমরা পিছিয়ে আছি, উন্নত হতে পারিনি। যেদিন এদেশের সকল নাগরিক শিক্ষিত হবে এবং আমরা কারো মুখাপেক্ষী আর থাকবো না সেদিন থেকেই আমরা উন্নত জাতি হবো এবং মুক্তিযোদ্ধারা যেই স্বপ্ন দেখেছেন আমরা তেমন দেশ পাবো।

এসময় উপস্থিত ছিলেন আলোর আশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আনোয়ার এলাহি ফয়সাল, সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান ইমন, প্রচার সম্পাদক তৌফিকুল ইসলাম রবিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আয়শা তাহরীম নিতু, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মাদ ওমর ফারুক বিপ্লব, কোষাধক্ষ্য শাহ সোহেল, মিডিয়া বিষয়ক সম্পাদক নওশাদ হাসান রাজু ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নওরীন নেওয়াজ সহ সংগঠনের অন্যান্য সদস্যমন্ডলী।

সদস্যবৃন্দ বলেন আলোর আশা ফাউন্ডেশন সমাজের অসহায় মানুষের কল্যাণে সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে আজ দু বছর যাবৎ এবং School of Humanity & Animation (SOHA) এই স্কুলটি সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় শিশুদের জন্য একটি অবৈতনিক স্কুল। যেখানে অসহায় বাচ্চাদের আবাসন ছাড়া সকল মৌলিক অধিকার পূরণ করা হয়। আজকে সোহা স্কুলের বাচ্চারা সমাজের অন্যান্যা বাচ্চাদের মতই নিজেদের গড়ে তুলছে যা আমাদের জন্য বড় পাওয়া। সংগঠনের সকল সদস্য বাচ্চাদের নিয়ে বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা ও শহীদ পরিবারের জন্য দোয়া মাহফিল করা হয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…