অর্থনৈতিক অনিশ্চয়তায় কমেছে পাউন্ডের দর
যুক্তরাজ্যের অর্থনীতির মন্দার মধ্যে দিয়ে ডলারের বিপরীতে পাউন্ডের বিনিময়মূল্য কমে গেছে। গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগ করেন। এ খবর প্রকাশ্যে আসার পর পাউন্ডের দর কমে ১ দশমিক ১১ ডলারে নেমে আসে।
বিবিসির প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে স্থানীয় সময় শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় লোকসান কাটিয়ে প্রতি পাউন্ডের দর প্রায় ১ দশমিক ১২ ডলার পর্যন্ত উঠে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতি পাউন্ডের দর ১ দশমিক ১৩ ডলার।
এদিকে দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, সেপ্টেম্বরে যুক্তরাজ্যের সরকারি ঋণ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে, যা ২০ বিলিয়ন পাউন্ড।
দেশটির অর্থনীতির এ মন্দা পরিস্থিতিতে মানুষ কেনাকাটা কমিয়ে দিয়েছে। ব্রিটেনের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের (ওএনএস) তথ্য বলছে, করোনাভাইরাস মহামারির আগের তুলনায় মানুষ কম কেনাকাটা করছে। গত আগস্ট থেকেই দেশটির মানুষের কেনাকাটা অনেকটা কমছে। তবে সেপ্টেম্বর মাসে তা প্রত্যাশার চেয়েও বেশি কমেছে, যা প্রায় ১ দশমিক ৪ শতাংশ।
এন-কে


আপনার মতামত লিখুন