ফটিকছড়িতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
ফটিকছড়ি প্রতিনিধি : আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় ফটিকছড়িতেও দিবসটি পালিত হয়েছে।
বিজয় দিবসের প্রথম প্রহরে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
পরে শহীদ বেদীতে ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর পুস্পস্তবক অর্পন করেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ফটিকছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিনের সভাপতিত্বে সকাল ৯ টায় ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব।
বিকালে বিজয় দিবসের আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, পুরুষ ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীনসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি , শিক্ষক, সাংবাদিক, সংগঠকসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন