কালীপূজা নয়, যেন সৌরসেনীর বিয়ের অনুষ্ঠন!

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৩:১৪ বিকাল
কালীপূজা নয়, যেন সৌরসেনীর বিয়ের অনুষ্ঠন!

টালিপাড়ার নতুন অভিনয়শিল্পীদের তালিকায় একেবারে প্রথম সারিতে রয়েছে সৌরসেনীর নাম। সম্প্রতি তিনি জানিয়েছেন, এ বছরের কালীপূজার প্ল্যান নিয়ে।

ক্যারিয়ার জীবন মডেলিং দিয়ে শুরু করলেও অভিনয় জগতে এখন বেশ শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। টালিপাড়ার নতুন প্রজন্মের অভিনয়শিল্পী সৌরসেনী মৈত্র বলেন, গত দুবছরে মহামারির জন্য দুর্গাপূজা, কালীপূজাতে ঠিক সেভাবে আনন্দ করা হয়ে ওঠেনি। কিন্তু এ বছর উৎসব ব্যাপারটা ফিল করতে পেরেছি।

এবারের কালীপূজার গ্রিন দিওয়ালিতে বন্ধুর বাড়িতে জমজমাট আড্ডা দেবেন তিনি। প্রতিবছরই আলোর এ উৎসবে তার বাড়ি এতটাই আলোকসজ্জিত হয় যে, কালীপূজা না মনে হয়ে মনে হয় অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান হচ্ছে।

সৌরসেনী আরও জানান, কালীপূজাতে আরও বাড়তি আনন্দ যোগ করে ভাইফোঁটা অনুষ্ঠানটি। উৎসবটি তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এই উৎসবে তিনি নিজে ঠিক করেন পরিবারের সদস্যরা কে কী খাবেন, কোথায় যাবেন।

ইনস্টাগ্রামে সৌরসেনীর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। এ ছাড়া বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলেও তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।

এন-কে

Feb2
Feb2