নতুন গভর্নর স্বাক্ষরিত ৫০০ টাকার নোট আসছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৬:৪৪ সন্ধ্যা
নতুন গভর্নর স্বাক্ষরিত ৫০০ টাকার নোট আসছে

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আসছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন গভর্নরের স্বাক্ষরিত এ নোট ইস্যু করা হবে। এদিকে, গত রোববার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ৫০০ টাকা মূল্যমানের এ নোট ইস্যু করা হবে। পরবর্তী সময়ে নতুন এ নোট বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস হতেও ইস্যু করা হবে। নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট আগের মতো অপরিবর্তিত থাকবে।

নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।

এন-কে

Feb2
Feb2