খুঁজুন
, ,

নেশাগ্রস্থ সিএমপির ৪০ পুলিশ কারাগারে

প্রতিনিয়ত ডোপ টেস্ট হচ্ছে সিএমপি সদস্যদের

গণ পরিবহন প্রফিট শেয়ারিংয়ের চেষ্টা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 October, 2022, 6:34 pm
প্রতিনিয়ত ডোপ টেস্ট হচ্ছে সিএমপি সদস্যদের

রেন্ডম ডোপ টেস্ট হচ্ছে সিএমপি’তে। মাদক সেবনের প্রশাসনিক অপরাধে চাকুরিচ্যুতির পর ৪০ পুলিশ সদস্য বর্তমানে কারাগারে। এদিকে, রাস্তায় যানজট কমাতে গণ পরিবহন প্রফিট শেয়ারিংয়ের চেষ্টা করা হচ্ছে সিএমপি’র পক্ষ থেকে। নগরীর ট্রাফিক সিস্টেম, বঙ্গবন্ধু টানেলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে টানেলের উভয় পার্শ্বে দুটি থানাসহ বিভিন্ন পদক্ষেপ এখন অনিশ্চয়তায়।

পুলিশের অপরাধ সম্পর্কে এক কর্মকতার্ বলেন, মাদকাসক্ত হওয়ায় ৪০ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে। ডোপ টেস্টের মাধ্যমে এদের সনাক্ত করার পর এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যদিও ৭ হাজার পুলিশ সদস্যের মধ্যে এই সংখ্যা খুবই নগণ্য। তবুও রেন্ডম ডোপ টেস্ট করা হচ্ছে সিএমপি’তে।
এদিকে, স্যোসাল মিডিয়ায় তুলে ধরা বিভিন্ন ঘটনার বিষয়গুলোতে কড়া নজরদারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের।

অপরাধ হঠাৎ হতেই পারে ও আইনের প্রতি মানুষের অনাস্থা আসতেই পারে সেগুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছে পুলিশ। কভিডের এর সময় জনগণকে নিরাপদ রাখতে পুলিশ ছিল সচেষ্ট।

কিন্তু নগরীর ট্রাফিক ব্যবস্থা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কতৃর্পক্ষ ও চট্টগ্রাম সিটি কপোর্রেশনের সঙ্গে সমন্বিত বৈঠক হয়েছে পুলিশের ট্রাফিক বিভাগের, কিন্তু এখনো কোন পরিবর্তন চোখে দেখা যাচ্ছে না।

আরো জানা গেছে, সিএনজি টেক্সিকে একটি এ্যাপসের আওতায় আনা হয়েছে সঠিক পরিসংখ্যানের মাধ্যমে। শৃঙ্খলার মধ্য দিয়ে সিএনজি ট্যাক্সি ও বাস চালাতে বাধ্য করার নানা কর্মসূচী সিএমপি’র। কারণ ক্রমান্বয়ে বাসকেও জরিপের মাধ্যমে এ্যাপসের আওতায় আনবে সিএমপি।

এদিকে, নগরীতে পাবলিক পরিবহন মালিকরা যদি প্রফিট শেয়ারিং পদ্ধতি অবলম্বন করেন তাহলে রাস্তায় ট্রাফিক জ্যাম কমে যাবে এমন ধারনা পুলিশের। সিট ক্যাপাসিটি অনুযায়ী প্রফিট শেয়ারিং করার জন্য পুলিশ পরিবহন মালিক সমিতিকে প্রস্তাবনা দিলেও তা এখনো কার্যকর হয়নি।

এদিকে, চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারায় নিমার্ণ শেষের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেলের উভয় পার্শ্বে দুটি থানা নিমার্ণের প্রস্তাবনা দেওয়া হয়েছে পুলিশ হেডকোয়াটার্সসহ সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে। ট্রাফিক ব্যবস্থা স্মুথ করতে এধরনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। কারণ নিরাপত্তা প্রদান করবে থানা পুলিশ আর চট্টগ্রামে টানেলের পরিচালনা করবে নৌবাহিনী ।

সিএমপিতে আরো চারটি থানা বাড়িয়ে ২০টিতে পরিণত করার প্রস্তাবনা পাঠানো হয়েছে হেডকোয়াটার্সে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর কারনে ট্রাফিক সিস্টেমের উপর চাপ পড়েছে লাখ লাখ গাড়ী চলাচল করছে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে।

এছাড়াও জঙ্গীবাদ বন্ধে কাউন্টার টেরোরিজম ইউনিটকে আরো শক্তিশালী করতে হবে জনবল বাড়ানোর মধ্য দিয়ে। টানেলকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শিল্প পার্ক গড়ে তোলা হলে পুলিশের জনবল বাড়াতে সরকার ক্রমান্বয়ে কাজ করে যাচ্ছে।

২৪ ঘণ্টা / জেআর

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।