চট্টগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
চট্টগ্রামে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব সেভেনের সদস্য। গত শুক্রবার রাতে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন সরল এলাকায় একটি বিশেষ অভিযান একটি এসবিবিএল এবং এশটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে। এসময় অস্ত্রধারী সন্ত্রাসী আলমগীর হোসেন প্রকাশ হৃদয়কে গ্রেফতার করে।
জানা গেছে, বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় এমনকি নগরীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল হৃদয়।
সে বাঁশখালীর মধ্যম সরল পশ্চিম পাড়া (কালু বলির বাড়ি) মফিজুল আহমেদের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র¿গুলো দিয়ে সে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করাসহ প্রতিপক্ষকে ভয় দেখানোর কাজেও অস্ত্রগুলো ব্যবহার করত বলে স্থানীয়রাও অভিযোগ করেছে।
এয়াড়াও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করত। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন