খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াত জোট দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল: স্থানীয় সরকার মন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৫:০০ অপরাহ্ণ
বিএনপি-জামায়াত জোট দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ইসলাম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল; ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিল। আর আওয়ামী লীগ সরকার দেশকে শান্তির জনপদ, আত্মমর্যাদাশীল জনপদে পরিণত করেছে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসাথে একশটি ব্রিজ উদ্বোধন করছেন। এ সরকার হাজার হাজার সড়ক, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, মন্দির-মক্তবসহ অসংখ্য উন্নয়ন করেছে।

দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে।
সোমবার কুমিল্লার লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অনুষ্ঠিত লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আমি এলাকায় চেয়ারম্যান-মেম্বার মনোনয়ন দিয়েছি। এখানে কোন মনোনয়ন বাণিজ্য হয় না।

উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র-কাউন্সিলর মনোনয়ন দেয়ার আগে অন্তত একবছর তাদের কর্মকাণ্ড স্কোরিং করি। জনগণের কল্যাণে যাকে উপযুক্ত মনে হয়েছে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। শুকরিয়া এদের কেউ আমাকে নিরাশ করেনি। ভবিষ্যতেও তারা আমাকে নিরাশ করবেনা বলে আমি বিশ্বাস করি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতা ছিনিয়ে নিতে চায়, ছিনতাই করে ক্ষমতায় যেতে চায়। আর আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতা থাকতে চায়। দেশের জনগণ ছিনতাইকারীদের ক্ষমতা নেবেন না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তার অনেক প্রমাণ আছে। ১৫ আগস্ট আমাদের বুকে রক্তক্ষরণ হয়।

আর তারা খালেদা জিয়ার কথিত জন্মদিন পালন করে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইছহাক মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মেজর (অব.) হাবিবুর রহমান মুজমদার।

সম্মেলনে অ্যাডভোকেট মো. ইউনুছ ভুঁইয়াকে সভাপতি, মহব্বত আলীকে সাধারণ সম্পাদক করে লাকসাম উপজেলা আওয়ামী লীগ এবং তাবারক উল্লাহ কায়েসকে সভাপতি ও অ্যাড. মো. রফিকুল ইসলাম হিরাকে সাধারণ সম্পাদক করে লাকসাম পৌরসভা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, লাকসাম পৌর মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, ওমর ফারুকসহ উপজেলার ১০টি সাংগঠনিক ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, আমন্ত্রিত অতিথি, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।

২৪ঘণ্টা/এনআর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…