দেশে বিচার বিভাগের এখন স্বাধীনতা নেই : ডা. শাহাদাত
চট্টগ্রাম নগরীর সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে আওয়ামী লীগের পক্ষে-বিপক্ষে অবস্থানের সমালোচনা করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ এখন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আওয়ামী লীগ যেটা বলে সেটাই বিচার বিভাগ পালন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে জেলে ঢোকানো হবে। আবার গত শনিবার আইনমন্ত্রী বললেন, নির্বাচনের আগে জেলে যেতে হবে না। তাহলে কী দাঁড়ালো? আওয়ামী লীগ যা বলে বিচার বিভাগ সেটাই করে। দেশে বিচার বিভাগের এখন স্বাধীনতা নেই।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নাকি ৪ ডিসেম্বর চট্টগ্রামের জনসভা থেকে সিআরবিতে হাসপাতাল না হওয়ার ঘোষণা দেবেন। আমরা সবই বুঝি। আপনারা নিজেরাই বললেন সিআরবিতে হাসপাতাল হবে, আবার নিজেরাই বলছেন হবে না। হায়রে আওয়ামী লীগের রাজনীতি! আসলে আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দলই নয়। আওয়ামী লীগ এখন ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
গত ৬ নভেম্বর (রোববার) বিকেলে নগরীর এস এস খালেদ রোডের রীমা কমিউনিটি সেন্টারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনায় আরও বক্তব্য রাখেন প্রধান আলোচক চবি রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক হায়াত হোসেন,চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী,চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর,
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, সাংবাদিক জাহিদুল করিম কচি,
চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম নসরুল কদির, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এনামুল হক, সাবেক পিপি অ্যাড, আবদুস সাত্তার, অ্যাড, মুফিজুল হক ভূইয়া, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম।
এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন,
মো. শাহ আলম, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, হাজী মো. আলী, এস এম আবুল ফয়েজ, আশরাফ চৌধুরী,
নাজিম উদ্দীন আহমেদ, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাশেম, মন্জুর আলম মন্জু, আনোয়ার হোসেন লিপু ও মো. কামরুল ইসলাম প্রমুখ।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন