খুঁজুন
, ,

প্রধানমন্ত্রীর আগমণী বাতার্য়

নান্দনিক সড়কের জোড়াতালী সংস্কার

 শিরীষতলা কানেকটিং সড়ক, দিনের বেলায় রাস্তায় ব্যারিকেড

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 15 November, 2022, 7:14 pm
নান্দনিক সড়কের জোড়াতালী সংস্কার

প্রাকৃতিক সৌন্দর্যে্যর অপরুপ ছোঁয়া যেন হাতছানি দিয়ে ডাকছে চট্টগ্রামে। সিআরবি’র শিরীষতলা শতবষীর্ গাছে গাছে আচ্ছাদিত একটি বিনোদন স্পট। প্রধানমন্ত্রীর আগমনী বাতার্য় এ স্পটটিতে উন্নয়নের নামে সংস্কারের ছোঁয়া লেগেছে। আগামী ৪ ডিসেম্বর রেলের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন।

প্রত্যক্ষভাবে দেখা গেছে, সিআরবি সাত রাস্তার মোড় থেকে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি), সিআরবি সাতরাস্তার মোড় থেকে আটমাসিং সড়কের শুরু পর্যন্ত আবার সাত রাস্তার মোড় থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের চট্টগ্রামস্থ আঞ্চলিক শাখার সামনে পর্যন্ত

প্রায় দুই হাজার ফুট লম্বা সড়কের সংস্কার করা হচ্ছে। নিমার্ণ সামগ্রী রাখার কারনে ও অত্যধিক জোড়াতালির কারনে রাস্তায় ব্যারিকেড। সিআরবি সড়কের শুরু থেকে সাত রাস্তার মোড় পর্যন্ত ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে গত সোমবার থেকে। জরাজীর্ণ এ সড়কের উন্নয়নে জোড়াতালি দেয়া হচ্ছে এখন।

অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে এ সড়ক লেভেল করে সংস্কার করার কথা থাকলেও তা মানা হচ্ছে না। রাস্তার যেসব স্থানে খনাখন্দে ভরে গেছে শুধু সেসব স্থানেই হাল্কা বিটুমিনের প্রলেপ দিয়ে সস্তা ইটের সুঁড়কি ঢেলে দেওয়া হচ্ছে। এর উপর দিয়ে থ্রি—ফোর নুড়ি পাথর দিয়ে লেভেল করা হচ্ছে।

এরপর আবার বিটুমিনের প্রলেপ দিয়ে জিরো নুঁড়ি পাথর দিয়ে কার্পেটিং করার কথা রয়েছে। প্রশ্ন উঠেছে, অনেকটা জরাজীর্ণ এ সড়কের প্রায় এক হাজার ফুটই লেভেল করা হচ্ছে কেন? মাত্র দুই হাজার ফুট সড়কের সংস্কার কাজ করতে এমন চিত্র দেখা গেছে পূবার্ঞ্চল রেলওয়ের এই নান্দনিক সড়কটিতে।

নগরী ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগের এই মহা সমাবেশকে ঘিরে নগরীর প্রবেশদ্বার সিটিগেট থেকে শুরু করে চারিদেকে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। নগরীর একেখান, পাহাড়তলী, জিইসি, বহদ্দারহাট, মুরাদপুর, কর্ণফুলী, মইজ্জারটেক,

চকবাজার, গণিবেকারী, জামালখান, চেরাগীপাহাড়, আন্দরকিল্লা, লালদিঘী, নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, কদমতলী, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহনী, বাদামতল, আগ্রাবাদ, বারিকবিল্ডিং, কাস্টমস, সল্টগোলা, সিমেন্ট ক্রসিং,

নারিকেলতলা, কাঠগড়, পতেঙ্গার বঙ্গবন্ধু টানেল মোড়, ড্রাইডক ও এয়ারপোর্ট মোড়ে বাঁশের খঁুটি লাগানো হয়েছে বিশালাকার ব্যানার লাগানোর জন্য।

এছাড়াও আগ্রাবাদ এক্সেস রোডে ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট, লাকিপ্লাজার মোড়ে, বড়পুল ও বন্দর আবাসিক এলাকার সামনে ব্যানার লাগানোর প্রস্তুতি নিয়েছেন তৃণমূল পযার্য়ের কমীর্ থেকে শুরু করে চট্টগ্রাম মহানগরের নেতারা।

এসব ব্যানার ও ফেস্টুনে স্থান পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, এমপি ও চট্টগ্রাম বিভাগের মন্ত্রী এমপিদের ছবিও। শুভেচ্ছা স্বাগতম জানিয়ে নেতাকমীর্রা তৃণমূল পর্যায়ের কমীর্স-মর্থকদের ছবি স্বম্বলিত ব্যানার ফেস্টুন ছাপানো শুরু করেছে আন্দরকিল্লা,

চকবাজার ও অলংকার এলাকায়। এছাড়াও এলাকা ভিত্তিক ডিজিটাল প্লাস্টিক সাইনের দোকান থেকেই এসব ব্যানার ছাপানো হচ্ছে নেতাকমীর্দের খুশি রাখতে।

২৪ ঘণ্টা / জেআর

Feb2

ঘানাকে হারিয়েই নকআউট পর্বে মদ্রিচের ক্রোয়েশিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 5:42 am
ঘানাকে হারিয়েই নকআউট পর্বে মদ্রিচের ক্রোয়েশিয়া

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। তবে সেই ধাক্কা দারুণভাবে সামলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ বা নক-আউট পর্ব নিশ্চিত করেছে ক্রোয়াটরা। ঘানার বিপক্ষে এই রোমাঞ্চকর জয়ে রানারআপ হিসেবেই পরের রাউন্ডের টিকিট কাটলো তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে লড়তে থাকে দুই দল। তবে ম্যাচের ৩০তম মিনিটে ডেডলক ভাঙেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার পিটার সুচিচ। ৩১তম মিনিটে ভিএআর চেকের মাধ্যমে রেফারি গোলটির চূড়ান্ত বৈধতা দেন। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে গোলের নেশায় বুঁদ হয়ে উঠে ঘানা। অবশেষে ম্যাচের ৭৩তম মিনিটে আসে সমতাসূচক গোলটি। আর্নেস্ট নুয়ামাহর নেওয়া ফ্রি কিকে বক্সের ভেতর দূরের পোস্টে থাকা ডেরিক লুকাসেন ভলিতে বলটি জালে পাঠান। সহকারী অফসাইডের পতাকা তুললেও ভিএআরের মাধ্যমে গোলের বৈধতা দেন রেফারি।

তবে বেশিক্ষণ সমতায় থাকতে পারেনি ঘানা। ১০ মিনিট পরেই আবারও লিড নেয় ক্রোয়েশিয়া। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নিকোলা ভ্লাসিচ। এরপর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে শেষ হয় ম্যাচটি।

পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 5:32 am
পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড

England's Harry Kane (9) scores his side's second goal past Panama goalkeeper Orlando Mosquera (22) during the World Cup Group L soccer match between Panama and England in East Rutherford, N.J., near New York, Saturday, June 27, 2026. (AP Photo/Yuki Iwamura)

দিন তিনেক আগে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল ইকুয়েডর। সেই নিউজার্সি স্টেডিয়ামে এরকম কিছুর আভাসই দিচ্ছিল পানামা। কিন্তু সেটা আর হয়নি। শেষ পর্যন্ত ইংল্যান্ড ২-০ গোলে সহজেই ম্যাচটি নিজেদের করে নেয়।

হ্যারি কেইনের ইংল্যান্ড প্রথমার্ধে পানামা বক্সে নিয়মিত ব্যতিব্যস্ত রেখেছিল। একের পর এক আক্রমণ করলেও গোল পায়নি টুখেলের শিষ্যরা। পানামা রক্ষণ ঠিক রেখে মাঝে-মধ্যে আক্রমণ করে ইংল্যান্ডের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল।

পানামার এই ম্যাচে হারানোর কিছু ছিল না। টুর্নামেন্টে আগেভাগে বিদায় নেয়া দলের মধ্যে পানামা অন্যতম। ইংল্যান্ডের পরের রাউন্ড নিশ্চিত হয়েছে। এই ম্যাচটি শুধু গ্রুপসেরা হওয়ার। এরপরও পানামার বিপক্ষে পয়েন্ট হারালে ইংল্যান্ডের প্রভাব প্রতিপত্তির উপর বড় চাপের শঙ্কা ছিল। গোল না হওয়া পর্যন্ত তাই ইংলিশ সমর্থকরা ছিলেন তুমুল চাপে।

ইংল্যান্ডকে চাপমুক্ত করেন বেলিংহাম। ৬২ মিনিটে কর্নার থেকে বক্সের মধ্যে জটলায় বা পায়ে নিখুঁত প্লেসিংয়ে বল জালে পাঠান। গোললাইন অতিক্রম করার পর ইংলিশ সমর্থকরা হাফ ছেড়ে বাঁচেন। তখন নিউজার্সি স্টেডিয়াম ইংলিশ গানে মুখরিত হয়।

ম্যাচ জুড়ে পানামা বক্সে থেকে গোলরক্ষক ও ডিফেন্ডারদের ব্যতিব্যস্ত রাখা হ্যারি কেইন মিনিট পাঁচেক পর ব্যবধান দ্বিগুণ করলে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়৷ কর্নার থেকে এবারও ম্যান মার্কিংয়ে ভুল পানামার ডিফেন্ডারদের ৷ হ্যারি কেইন দারুণ দক্ষতায় লাফিয়ে হেডে পরাস্ত করেন গোলরক্ষককে। আবার নিউজার্সি স্টেডিয়াম ইংলিশ সমর্থকদের উল্লাস।

৬০ মিনিট পর্যন্ত প্রায় সমানতালে খেলা পানামা ৫ মিনিটের মধ্যে দুই গোল হজম করে খেলা থেকে ছিটকে যায়। ম্যাচের বাকি সময় অনেকটা পরিকল্পনাহীন ফুটবলই খেলেছে মধ্য আমেরিকার দেশটি। জয় সুনিশ্চিত হওয়ায় ইংলিশ কোচ টুখেল ফুটবলার পরিবর্তন করে খানিকটা পরখ করেন। ম্যাচটি শেষ হয় ২-০ ব্যবধানেই।

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 11:14 pm
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের টাকা। গণনা শেষে এবার পাওয়া গেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় খোলা হয় মসজিদের ১৩টি দানবাক্স। এতে মিলে রেকর্ড ৪৩ বস্তা টাকা। ৯টার পর শুরু হয় গণনা। চলে রাত পৌনে ৯টা পর্যন্ত।

জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটি গণনা শেষে মোট টাকা পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রতি তিন থেকে চার মাস পরপর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হলেও এবার ছয় মাস পর খোলা হয়েছে। এতে রেকর্ড সংখ্যক টাকা পাওয়া গেছে। এছাড়াও স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রাসহ নানা সামগ্রী পাওয়া গেছে।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

রূপালী ব্যাংক কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসা শিক্ষার্থীসহ ৫৯০জন এবার টাকা গণনায় অংশ নেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর সর্বশেষ পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। ১৩টি সিন্দুকে সেসময় ৩৫ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। গণনা শেষে মোট টাকার সংখ্যা দাঁড়ায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছিল।

শনিবার দানবাক্স খোলা শেষে এক ব্রিফিংয়ে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদের দানের ১১৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৫২টাকা রূপালী ব্যাংক লিমিটেডে জমা রয়েছে। (সর্বশেষ দানবাক্স খোলার আগ পর্যন্ত)। এছাড়াও স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা সিলগালাকৃত অবস্থায় জেলা ট্রেজারিতে জমা রয়েছে। পাগলা মসজিদে দানবাক্সের পাশাপাশি অনলাইনেও দান-খয়রত গ্রহণ করা হয়। এ পর্যন্ত অনলাইনে ২৪ লাখ ৭৬ হাজার ৮৮২টাকা জমা হয়েছে।