খুঁজুন
, ,

অস্ট্রেলিয়া মাতালেন বাংলাদেশী নাশীদ শিল্পী ইকবাল হুসাইন জীবন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 21 November, 2022, 7:14 pm
অস্ট্রেলিয়া মাতালেন বাংলাদেশী নাশীদ শিল্পী ইকবাল হুসাইন জীবন

নন্দিত নাশীদ শিল্পী ইকবাল হুসাইন জীবন আবারও দেশের গন্ডি পেরিয়ে এবার মাতালেন পুরো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার একটি স্বনামধন্য সংস্থা হিউম্যান আ্যপিল কর্তৃক আয়োজিত “ডিভাইন লেগেসি কনফারেন্স ট্যুর” এর ব্যানারে ৫টি শহরে ৫টি বড় আয়োজনে আমন্ত্রিত হন তিনি।

কৈশোরে ইসলামী সংস্কৃতির বিকাশে যুক্ত হওয়া ইকবাল হুসাইন জীবন ইতোমধ্যে স্বদেশের বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, সৌদি আরব, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক পরিমন্ডলে তার সুরের মুর্ছনায় তুলে ধরে আসছেন শুদ্ধধারার সংস্কৃতি।

সেই তালিকায় এবার যুক্ত হলো অস্ট্রেলিয়া। এই সফরে তার সাথে আমন্ত্রিত আর্টিস্ট হিসেবে পারফর্ম করেন বাংলাদেশের অন্যতম মিউজিক ডিরেক্টর পারভেজ জুয়েল।

অস্ট্রেলিয়ার এসব শো’তে ইকবাল হুসাইন জীবন ছাড়াও বিশ্বসেরা ইসলামিক স্কলার, বিশ্বসেরা ক্বারী ও নাশীদ শিল্পীগণ পারফর্ম করেন।

শো’তে প্রধান অতিথি ছিলেন বর্তমান সময়ের সাড়া জাগানো ইসলামিক ব্যাক্তিত্ব জিম্বাবুয়ের জনপ্রিয় ইসলামিক স্কলার ইমাম মুফতি মেনক। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মিশরের ইসলামিক স্কলার প্রখ্যাত ক্বারী শেখ মোহাম্মদ জিব্রিল এবং তুরস্কের ইসলামিক স্কলার ইমাম ইসহাক দানিস।

শিল্পী ইকবালের পাশাপাশি আন্তর্জাতিক নাশীদ শিল্পী হিসেবে আরোও ছিলেন সিরিয়ার নাশীদ শিল্পী মুতাসিম আল আসালী, মেসেডোনিয়া থেকে আগত মাওলা ইয়া সাল্লি খ্যাত ওয়ার্ল্ড ফেমাস নাশীদ শিল্পী মেসুত কুর্তিস, অনুষ্ঠানে স্টান্ডআপ কমেডি করেন যুক্তরাষ্ট্রের কমেডিয়ান ওমর রিগ্যান।

জানা গেছে, দেশের সম্ভাবনাময় এই গুণী শিল্পী ৫টি শো’তে পারফর্ম করতে ৮ নভেম্বর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে তিনি প্রথম পারফর্ম করেন। তারপর যথারীতি ১২ নভেম্বর মেলবোর্ন,

১৩ নভেম্বর সিডনি, ১৯ নভেম্বর অ্যাডিলেড-এ পৃথক নাশীদ শো’তে পারফর্ম করে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন। ২০ নভেম্বর পার্থ-এ পারফর্ম করার মাধ্যমে তার অস্ট্রেলিয়া শো’র সমাপ্তি ঘটে। প্রতিটি শো’তে তিনি শ্রোতাদের প্রশংসায় ভেসেছেন।

উপমহাদেশের অন্যতম নাশীদ শিল্পী ইকবাল হুসাইন জীবন ইসলামী সংস্কৃতিতে অসাধারণ অবদান রেখে যাচ্ছেন। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বময় ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দিতে তিনি ছুটে চলছেন দুর-দিগন্তে।

বাংলা, ইংরেজি, আরবি, উর্দু ভাষায় রচিত এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে নির্মিত তাঁর বৈচিত্র্যময় নাশীদগুলো ইতোমধ্যে দেশের গন্ডি পেরিয়ে বিদেশের বিভিন্ন ভাষাভাষীদের মধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েছে।

তাঁর “মেইক মি ইউর ফ্র্যান্ড” এবং “শো মি দ্যা ওয়ে” নামের অ্যালবাম দুটির সবগুলো নাশিদই সর্বমহলে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।

তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় এই নাশীদ শিল্পী বিগত প্রায় ২ দশকের বেশি সময় ধরে ইসলামী সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য দেশ-বিদেশে ব্যাপক সমাদৃত হয়েছেন।

আন্তর্জাতিক অঙ্গনে পেয়েছেন সম্মান-খ্যাতিও। তিনি মানুষকে স্বপ্ন দেখান, প্রেরণা জোগান। উন্নত-সমৃদ্ধ একটি সংস্কৃতির জন্য নিরলস কাজ করে যান পরম নিষ্ঠা-আন্তরিকতায়। স্বপ্ন দেখেন সাংস্কৃতিক বিপ্লবের।

শিল্পী ইকবাল যদিও বিশ্ব সঙ্গীতের নাশীদ নিয়ে কাজ করে থাকেন। তবুও শান্তি, সম্প্রীতি ও ঐক্য নিয়ে কাজ করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন। গণমাধ্যম কর্মীদের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, তুমি যদি চেষ্টা ও সাধনা কর তাহলে মহান আল্লাহ অবশ্যই তোমার সফলতায় সাহায্য করবেন।

২৪ ঘণ্টা / জেআর

Feb2

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 11:14 pm
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের টাকা। গণনা শেষে এবার পাওয়া গেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় খোলা হয় মসজিদের ১৩টি দানবাক্স। এতে মিলে রেকর্ড ৪৩ বস্তা টাকা। ৯টার পর শুরু হয় গণনা। চলে রাত পৌনে ৯টা পর্যন্ত।

জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটি গণনা শেষে মোট টাকা পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রতি তিন থেকে চার মাস পরপর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হলেও এবার ছয় মাস পর খোলা হয়েছে। এতে রেকর্ড সংখ্যক টাকা পাওয়া গেছে। এছাড়াও স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রাসহ নানা সামগ্রী পাওয়া গেছে।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

রূপালী ব্যাংক কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসা শিক্ষার্থীসহ ৫৯০জন এবার টাকা গণনায় অংশ নেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর সর্বশেষ পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। ১৩টি সিন্দুকে সেসময় ৩৫ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। গণনা শেষে মোট টাকার সংখ্যা দাঁড়ায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছিল।

শনিবার দানবাক্স খোলা শেষে এক ব্রিফিংয়ে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদের দানের ১১৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৫২টাকা রূপালী ব্যাংক লিমিটেডে জমা রয়েছে। (সর্বশেষ দানবাক্স খোলার আগ পর্যন্ত)। এছাড়াও স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা সিলগালাকৃত অবস্থায় জেলা ট্রেজারিতে জমা রয়েছে। পাগলা মসজিদে দানবাক্সের পাশাপাশি অনলাইনেও দান-খয়রত গ্রহণ করা হয়। এ পর্যন্ত অনলাইনে ২৪ লাখ ৭৬ হাজার ৮৮২টাকা জমা হয়েছে।

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 7:51 pm
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, তুরাগ নদীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে- এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তাই এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে। অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 3:25 pm
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ স্লোগানটি ব্যবহার করে। তিনি নিজের অবস্থান থেকে সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং তা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন।

সংসদ নেতা বলেন, এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই। যেকোনো ভালো অর্জন বা সফল সফরের মাধ্যমে যদি ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে, তবে তা একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন।

সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ জোগানোর জন্য তিনি বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশের মানুষের পক্ষে কাজ করার এই যাত্রায় সবার এই ইতিবাচক মনোভাবকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।