খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বেলজিয়ামকে ধসিয়ে দিল মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১১:২১ অপরাহ্ণ
বেলজিয়ামকে ধসিয়ে দিল মরক্কো

বিশ্বকাপের ফেবারিটের তালিকায় যেন ‘শনির দৃষ্টি’ লেগেছে। আর্জেন্টিনা, জার্মানি অপ্রত্যাশিত হারের স্বাদ পেয়েছে। ডেনিসরা এখনও স্বরূপে ফেরেনি। কানাডার বিপক্ষে জিতলেও ফেবারিট তকমা নিয়ে কাতারে পা দেওয়া বেলজিয়াম সেরা দল ছিল না। এবার মরক্কোর বিপক্ষে ২-০ গোলে হারল বেলজিয়াম।

আল থুমামা স্টেডিয়ামে রোববার ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। মরক্কো অবশ্য প্রথমার্ধে গোল করে উদযাপন শুরু করেছিল। কিন্তু নেদারল্যান্ডসকে না করে মরক্কোয় খেলার সিদ্ধান্ত নেওয়া হাকিম জায়েখের ফ্রি কিক থেকে করা গোল অফসাইডের ফাঁদে বাতিল হয়ে যায়। তার নেওয়া শটে থিবো কর্তোয়া বোকা বনলেও অফসাইড থেকে হেডে গোল করার চেষ্টা করায় গোলটি বাতিল হয়।

কাউন্টার অ্যাটাকে খেলা মরক্কো দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে প্রথম গোলের দেখা পায়। গোলের লক্ষ্যে দ্বিতীয় শট নিয়ে প্রথম গোলের দেখা পায় ফ্রান্সের প্রতিবেশি দেশটি। জালে বল জড়িয়ে দেন ইতালির ক্লাব সাম্পাদোরিয়ায় খেলা মিডফিল্ডার আব্দেলহামিদ সাবেরি। তার গোলটি চলতি আসরে ফ্রি কিক থেকে সরাসরি করা প্রথম গোল।

এরপর যোগ করা সময়ে দ্বিতীয় গোল করে মরক্কো। ১৯৯৮ বিশ্বকাপের পর বিশ্বকাপে দেশকে প্রথম জয়ের উল্লাসে ভাসান আবুখালাল। তার গোলটি আসে দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে। ম্যাচে ৩৩ শতাংশ বল পায়ে নিয়েও গোলে ও লক্ষ্যভ্রষ্ট শট নেওয়ার বিচারে সেরা দল হিসেবেই জিতেছে মরক্কো। কেভিন ডি ব্রুইনারা ৬৬ শতাংশ বল পায়ে রেখে গোলে মাত্র তিনটি শট নিতে পারে। যা মুনির মোহামেদি ফিরিয়ে দেন। অন্যদিকে মরক্কো লক্ষ্যে চারটি ও বাইরে শট নিয়েছে ছয়টি।

কানাডার বিপক্ষে একটি পেনাল্টিসহ ১৫টি গোলে আসা শট ফিরিয়ে দলকে ১-০ গোলে জিতিয়েছিলেন বেলজিয়ামের গোলরক্ষক কুর্তোয়া। এবার মরক্কোর বিপক্ষে হারায় রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে খেলা দলটির গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে। শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের চ্যালেঞ্জ নিয়ে নামতে হবে বেলিসদের। অন্যদিকে মরক্কো প্রথম ম্যাচে ক্রোয়াটদের আটকে দিয়েছিল। কানাডার বিপক্ষে শেষ ম্যাচে এই ধারা ধরে রাখতে পারলেই নকআউটে চলে যাবেন আশরাফ হাকিমি-সাবেরিরা।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…