নেইমারকে মিস করেছি : তিতে
ব্রাজিল নেইমারকে ছাড়া খেলে ম্যাচ জিতেছে। এ ব্যাপারটা যেমন স্বস্তির, তেমনি অস্বস্তির সুইজারল্যান্ডের বিপক্ষে কষ্টার্জিত জয়। ফেবারিট ব্রাজিল আরও দাপট দেখিয়ে জিতবে, এমনটা আশা করেছিলেন সমর্থকরা কিন্তু সেটা হয়নি। কারণে ব্রাজিল দলের সেরা তারকা নেইমার এই ম্যাচে ছিলো না। নেইমারের অভাবটাই কি মাঠের খেলায় দেখা গেলো? ব্রাজিল কোচ তিতে অস্বীকার করলেন না।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নেইমারের স্কিল একদম আলাদা। সে জাদুকরী মুহূর্ত উপহার দিতে পারে, একজন থেকে আরেকজনে ড্রিবল করে কাটিয়ে যেতে পারে, তার সেই স্কিল আছে।
অন্য খেলোয়াড়রাও নেইমারের লেভেলে যাচ্ছে, আশা করি তারা যেতে পারবে। তবে আমরা নেইমারকে মিস করেছি, করারই কথা।
ব্রাজিল কোচ তিতে আরো বলেন, তার একটি বড় সৃজনশীল শক্তি আছে, সে খুবই আক্রমণাত্মক, আমরা তাকে মিস করি। তবে সেখানে অন্য খেলোয়াড়দের আমরা শুরুতে দেখেছি যারা সুযোগটি নিয়েছে।
মার্কুইনহসও স্বীকার করলেন, মাঠে নেইমারকে মিস করেছেন তারা। ম্যাচের পর তিনি বলেন, আমরা জানি নেইমার একজন গ্রেট খেলোয়াড়। সে পার্থক্য গড়ে দিতে পারে।
কঠিন মুহূর্তে সে দায়িত্ব নেয় এবং সুযোগ তৈরি করে। তবে আমরা আরও একবার দেখিয়েছি, তার অনুপস্থিতিতেও আমাদের কোয়ালিটি খেলোয়াড় আছে।

চোটের কারণে নেইমার মাঠের বাইরে। দলের সেরা তারকার অভাবটা ব্রাজিলের খেলায় স্পষ্ট ছিল। সুইজারল্যান্ডের বিপক্ষে আক্রমণে দাপট দেখালেও জয়টা মাত্র এক গোলের। যে গোলটি ম্যাচের শেষদিকে এসে (৮৩ মিনিট) করেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো।
কাসেমিরোর সেই গোলে এক ম্যাচ হাতে রেখে কাতার বিশ্বকাপের দ্বিতীয়পর্বে পা রেখেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচে কাসেমিরোর পারফরম্যান্স নজর কেড়েছে মাঠের বাইরে থাকা নেইমারেরও। জয়ের পর তিনি টুইট করেন, কাসেমিরো দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার।
মিডফিল্ডে কাসেমিরোর বৈচিত্র্যময় ফুটবলের ভূয়সী প্রশংসা করলেন ব্রাজিল কোচ। তার ভাষায়, সে এমন একটা খেলোয়াড় যে কিনা মাঝমাঠের দায়িত্বে থাকে। কিন্তু খেলা শুরু হলে, সে পেছন থেকে এসে আশ্চর্যজনক কিছু করে বসে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন