খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ডেনমার্কের বিদায়, নকআউটে অস্ট্রেলিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১১:৩৪ অপরাহ্ণ
ডেনমার্কের বিদায়, নকআউটে অস্ট্রেলিয়া

গত বছরের ইউরোতে দারুণ ফুটবল উপহার দিয়েছিল ডেনমার্ক। কাতার বিশ্বকাপে সেজন্য তাদের ‘ডার্ক হর্স’ বলা হচ্ছিল। কেউ কেউ ফেবারিটও বলছিলেন। কাসপার স্মাইকেল, ক্রিস্টিয়ান এরিকসন, ডেমসগার্ডদের মতো খেলোয়াড় তাদের দলে। ওই ডেনিসরা আসরে কোন জয়ই পায়নি। গ্রুপের শেষ ম্যাচে এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পাওয়া অস্ট্রেলিয়ার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে তারা। গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট নিশ্চিত করেছে সকারুরা।

ফ্রান্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরে আসর শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে পরের ম্যাচে জয় তুলে নিয়েছিল সকারুরা। ডেনমার্কের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত হতো অস্ট্রেলিয়ার। হারলে নিতে হতো বিদায়। ওই ম্যাচ প্রথমার্ধে গোল শূন্য সমতায় শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে গোল করে জয় তুলে নিয়েছে গ্রাহাম অরনাল্ডের দল।

ম্যাচের ৬০ মিনিটে দলের হয়ে গোল করে ম্যাথু লেকি। অস্ট্রেলিয়ার নাম্বার সেভেনকে বল বানিয়ে গোল করান ম্যাকগ্রি। ওই গোল ডেনমার্ক শোধ করতে পারেনি। ৬৮ ভাগ বলের পজিশন রাখলেও গোল হওয়ার মতো তেমন সুযোগ ডেনিসরা তৈরি করতে পারেনি। বরং অল্প বলের দখল রেখেও পোস্টে ডেনমার্কের চেয়ে বেশি শট নিয়েছে অস্ট্রেলিয়া।

এই জয়ে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় নাম তুলেছে অস্ট্রেলিয়া। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে এখন তাদের প্রতিপক্ষের অপেক্ষা। রাতে গ্রুপ ‘সি’র ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-পোল্যান্ড এবং সৌদি আরব-মেক্সিকো। ওই গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে পরবর্তী লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া। তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা, পোল্যান্ড হয় নাকি সৌদি আরব, মেক্সিকো সেটাই এখন দেখার অপেক্ষা।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…