খুঁজুন
, ,

রাউজানে ইটভাটার মাটির জোগান দিতে কাটা হচ্ছে ফসলী জমি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 19 December, 2019, 8:25 pm
রাউজানে ইটভাটার মাটির জোগান দিতে কাটা হচ্ছে ফসলী জমি

২৪ ঘন্টা ডট নিউজ। নেজাম উদ্দিন রানা,রাউজান : চট্টগ্রামের রাউজানে ইটভাটার মাটির যোগান দেওয়ার জন্য অনেক স্থানে নির্বিচারে কাটা হচ্ছে ফসলি জমির মাটি। ফলে দিন দিন ফসলি জমির পরিমাণ কমে যাচ্ছে।

কৃষি জমির টপসয়েল কেটে ফেলার ফলে জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে। শুধু কৃষি জমিই নয়, ইটভাটার থেকে ইট বিক্রির কাজে নিয়োজিত ভারী যান চলাচলের কারণে বিভিন্ন জায়গায় সড়ক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই চিত্র দেখা গেছে ডাবুয়া ইউনিয়নে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ডাবুয়া ইউনিয়নে অবস্থিত ডাবুয়া রাবার বাগানের আশপাশের বিভিন্ন ইটভাটার মাটির যোগান দিতে নির্বিচারে কৃষি জমির মাটি কেটে ফেলা হচ্ছে। শুধু কৃষি জমিই নয়, ডাবুয়া রাবার বাগানের মালিকানাধীন টিলাও বাদ যাচ্ছেনা।

একদিকে কৃষি জমির মাটি অপরদিকে ইটভাটার জ্বালানীর উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে বনাঞ্চলের অপরিপক্ক কাঠ ইটভাটার জন্য অত্যাবশ্যকীয় উৎস দুটির সহজলভ্যতার ফলে এখানে ইটভাটা করে দেদারছে ব্যাবসা করছেন এই ভাটাগুলোর সাথে জড়িত মালিকপক্ষগণ।

ডাবুয়া ইউনিয়নে গিয়ে দেখা গেছে, ইটভাটায় সরবরাহের জন্য বেপরোয়া ভাবে মাটি কাটার ফলে জনগুরুত্বপূর্ণ শহীদ জাফর সড়কের একটি অংশ ধসের আশংকা রয়েছে। এই এলাকার ইটভাটা ভাটাগুলোর পাশে থাকা কৃষি জমিগুলো পুকুর দিঘিতে পরিণত হয়েছে।

সরেজমিন পরিদর্শনকালে এই ইউনিয়নের মেলুয়া এলাকার এমবিসি ট্রেডমার্কের একটি ইটভাটায় মাটি কাটার ভয়াবহ চিত্র চোখে পড়েছে। এই ইটভাটাটির মালিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আশপাশের কৃষি জমির প্রকৃত মালিককে না জানিয়ে তাদের জমি থেকে ইটভাটার জন্য মাটি উঠিয়ে নেয়ার।

হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, হালিমা খাতুন ও ফটু আকতার নামের তার দুই নিকটাত্মীয়ের মালিকানাধীন প্রায় চার একর কৃষিজমির মাটি মালিকপক্ষকে না জানিয়ে ইটভাটার মালিক মাটি নিয়ে গেছে। জমির মালিক হালিমা বেগমের পুত্র শহীদুল্লাহ সিকদারও এই অভিযোগ করেছেন। শুধু এই ইটভাটা রাউজানের আরো বেশ কয়েকটি ইটভাটায়ও কৃষি জমি থেকে মাটি উঠিয়ে নেয়ার দৃশ্য দেখা গেছে।

উপজেলার হলদিয়া ইউনিয়নের বৃক্ষবানুপুর এলাকায় গিয়ে দেখা গেছে সড়কের পাশের কৃষি জমি থেকে মাটি নিয়ে ইটভাটার জন্য স্তুপ করে রাখা হচ্ছে।

চলাচলের সড়কের আশপাশ থেকে মাটি কেটে নেয়ার ফলে রাউজান উপজেলা সদর থেকে পার্ব্বত্য উপজেলার সাথে যোগাযোগের প্রধান মাধ্যম শহীদ জাফর সড়ক সড়কটি এখন ধসে পড়ার হুমকির মধ্যে পড়েছে। এখানকার দুটি বিদ্যুৎ খুটিও ভেঙ্গে পড়ার ঝুঁকিতে আছে । খোঁজ নিয়ে জানা গেছে, পৃথক স্থানে দুটি ইটভাটা কোনোটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। ইটভাটার মাটি নিচ্ছে কৃষি জমি থেকে

কৃষি জমি থেকে মাটি উঠানোর অভিযোগ অস্বীকার করে ইটভাটার মালিক মোহাম্মদ লোকমান দাবি করেন জমির মালিকের সাথে চুক্তি করেই মাটি উঠানো হচ্ছে। ভাটা চালানোর প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা জানতে চাইলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ট্রেড লাইসেন্স ও ভ্যাট দেয়ার কাজ আছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।

কৃষি জমি থেকে মাটি কাটার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেনায়েদ কবির সোহাগ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কৃষি জমি রক্ষায় সরকার ও উপজেলা প্রশাসন সব সময় সতেষ্ট । ফসলী জমি থেকে মাটি কাটা ও ভরাট করা বে-আইনী । তিনি বলেন মাটি কাটার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Feb2
Feb2

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 21 September, 2026, 8:42 am
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন।

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে বিস্ফোরণ, নিহত ৭

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 21 September, 2026, 8:04 am
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে বিস্ফোরণ, নিহত ৭

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি একটি লরিতে বিস্ফোরণের পর আগুনে নারীসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এফঅ্যান্ড পোশাক কারখানার সীমানার ভেতরে থেমে থাকা লরিটিতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।

আহতদের স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা পুড়ে যাওয়া যানবাহনে তল্লাশি চালান। এ সময় একটি লরি থেকে দগ্ধ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় নজরুল ইসলাম নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

বিস্ফোরণের সময় একটি গ্যাস সিলিন্ডার ছিটকে পাশের একটি দর্জির দোকানে গিয়ে পড়ে। এতে জয়নব বেগম নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 21 September, 2026, 7:17 am
আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, শেরেবাংলা নগর থানায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে মাকসুদা বেগমকে আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা বেগম এবং শ‍্যালক ওবায়দুল্লাহ— এই ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং পরবর্তী সময়ে সিআইডির ফরেনসিক টিমকে ডাকা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় রাতে সাতক্ষীরা ৪ আসনের এমপি কাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় শেরেবাংলা থানা পুলিশ।

রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাটে সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একই সঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।