খুঁজুন
, ,

আবু ছুরায় (মাল্টা) ভাগ্য বদলের স্বপ্ন বুনছেন আবছার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 14 December, 2022, 6:57 pm
আবু ছুরায় (মাল্টা) ভাগ্য বদলের স্বপ্ন বুনছেন আবছার

আবু ছুরায় ভাগ্য বদলের স্বপ্ন বুনছেন আবছার

চট্টগ্রামের সাতকানিয়ায় বিশ্বপরিচিত সুস্বাদু রসালো ফল আবু ছুরা (মাল্টা) চাষ করে নিজ ভাগ্য বদলের স্বপ্ন বুনে যাচ্ছেন সৌখিন মৌসুমি ফল চাষী আবছার উদ্দিন (৩৫)। আগামীর সম্ভাবনার স্বপ্ন নিয়ে নিজ মনের আশাকে পুজি করে স্বপ্নকে বাস্তবে রুপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এ তরুণ উদ্যোগতা। আগামী ১০ বছর সময়কে টার্গেট করে নিজে সফল হওয়ার আশায় ও এলাকার বেকার শ্রমজীবীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তার এ পথ চলা। দেশে ও বিদেশে এ ফলের রয়েছে প্রচুর চাহিদা ও দাম। তাই প্রচুর লাভের সম্ভাবনাও দেখছেন তিনি।

উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাইরতলি এলাকার আবদুর রহমানের ছেলে আবছার উদ্দিন। পেশায় তিনি একজন ইট, বালু, কংকর ও মৌসুমি ফল ব্যবসায়ী। তিনি প্রায় সময় এলাকার লোকজনের জীবনমান উন্নয়নে সর্বদা নিজেকে নিয়োগ রাখেন। সবসময় তিনি এলাকায় নতুন কোন চমক দেখাতে পছন্দ করেন।

তার সাথে কথা বলে জানা যায়, হঠাৎ তার মনে হল দেশে ও বিদেশে পাকিস্তানি মাল্টা আবু ছুরার খুবই চাহিদা এবং দামও বেশি। এ ফল এলাকায় চাষ করলে কেমন হয়। এ মানসিকতা থেকে বিগত ৪ বছর আগে সম্পূর্ণ নিজ অভিজ্ঞায় নিজ বাড়ির পশ্চিমে পাহাড়ি এলাকায় ৪ একর জমিতে গড়ে তুলেন আবু ছুরার চাষ। শুধু তাই নয় এ বাগানে রয়েছে লেবু, কমলা, আতা, পেঁপে, জাম্বুরা, আমলকি, লিচু, ফজলি, আম্রপালি, রুপালী আম, টক লেবু, পেঁপে বাগান। আরো রয়েছে শাক ও সবজির বাগান। তাছাড়া রয়েছে তেজপাতা, আদা, হলুদ ও বিভিন্ন জাতের দেশি-বিদেশি মরিচ ও পুদিনা পাতার বাগান। এ বাগানের পাশেই সমতল ভূমিতে রয়েছে বিশাল পেঁপে বাগান।

আবু ছুরায় ভাগ্য বদলের স্বপ্ন বুনছেন আবছার

সরেজমিন গতকাল ১৪ ডিসেম্বর (বুধবার) সকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মঙ্গলচাদ পাড়ার পশ্চিমের পাহাড়ি এলাকায় গিয়ে দেখা যায় আবছার উদ্দিনের বিশাল আবু ছুরা (মাল্টা) বাগান। প্রায় ৪ একর জায়গায় সারি সারি করে লাগানো হয়েছে গাছগুলো। বাগানের সব গাছে ইতোমধ্যে যে পরিমাণ ফলন এসেছে তা সকলের নজর কাড়ছে। পুরো বাগানে রয়েছে লেবু, কমলা, আতা, পেঁপে, জাম্বুরা, আমলকি, লিচু, ফজলি, আম্রপালি, রুপালী আম, টক লেবু, পেঁপে বাগান। আরো রয়েছে শাক ও সবজির বাগান। তাছাড়া রয়েছে তেজপাতা, আদা, হলুদ ও বিভিন্ন জাতের মরিচ বাগান।

বাগান মালিক আবছার জানান, তার মাল্টা বাগানে ৩ জাতের মাল্টা গাছ আছে। গাছগুলোর বয়স কারো ২, কারো ৩, কারো ৫ বছর হবে। বেশিরভাগ গাছে যথেষ্ঠ ফলন আসছে।

তিনি আরো জানান, বাগানের সম্পূর্ণ গাছে পরিপূর্ণ ফলন পেতে ৭ থেকে ৮ বছর সময় লাগবে। এবারের আবু ছুরাগুলো সম্পূর্ণর্ পাকতে আরো এক মাস সময় লাগবে। বাজারে আবু ছুরার কেজি প্রতি বাজারদর ২’শ ৪০ টাকা। আর বিদেশে চালান দিতে পারলে প্রতি কেজির দাম পাবো ৪’শ টাকা। ১০ টাকা দরে তেজপাতা গাছ লাগিয়ে এখন বস্তায় বস্তায় তেজপাতা বিক্রি করছি। সবদিক বিবেচনা করে সামনে এগোতে পারলে ভাগ্যবদল হবে ইনশাআল্লাহ। এ বাগান নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। এ পর্যন্ত বাগানটি করতে তাহার ৪—৫ লাখ টাকা খরচ হয়েছে। বাগানের কিনারা ঘেষে মৌসুমী সবজি চাষ করে পেয়েছেন অর্ধলক্ষাধিক টাকা। লেবু বিক্রয় করেন প্রতি বছরে ১৫ হাজার টাকার উপরে। পেঁপে বিক্রিতো আছে সারা বছর।

উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ইউপি সদস্য ফজল করিম, মহি উদ্দীন, মোহাম্মদ জাকারিয়া, যুবলীগ সভাপতি মো, আবদুল হালিম জানান, নতুন ধারার মাল্টাচাষী আবছার এলাকায় সবসময় ভিন্ন কিছু করে চমক সৃষ্টি করেন। এলাকায় তিনিই প্রথম আবু ছুরা চাষ করেছেন।

উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা এস এম জহির জানান, মাল্টা চাষী আবছার একজন কর্মবীর মানুষ। তাহার মাল্টা বাগান দেখতে কয়েকবার ওই এলাকায় গিয়েছি। ভালো ফলনের তাকে সাধ্যমত সহযোগীতা করেছি।

সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, মাল্টা চাষী আবছারের বাগান আমি সরেজমিন পরিদর্শন করেছি। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ও ব্যবস্থাপনা উৎপাদন প্রকল্পের পক্ষ থেকে তাকে সহযোগীতাও করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে মাল্টাচাষী আবছার সফল হবেই।

২৪ঘণ্টা/জেআর

Feb2

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 12:55 am
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীনে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সরকারি বিদেশ সফর।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, সংসদ সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় বিএনপির সিনিয়র নেতারাও বিমানবন্দরে উপস্থিত থেকে দলীয় প্রধানকে স্বাগত জানান।

 

এর আগে আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরাও একই ফ্লাইটে এসেছেন।

চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি চিয়াংসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী চীনের পথে যাত্রা করেন।

২১ জুন মালয়েশিয়া পৌঁছান তারেক রহমান। এ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক এবং পরে সীমিত পরিসরে আলোচনা হয়। এতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। পরবর্তীতে উভয় দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে বৃহত্তর পরিসরে সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 26 June, 2026, 2:08 pm
বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন। এ কারণে আমাদের একটা বড় সুযোগ রয়েছে। একদিকে, তারা যেমন সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার, একই সঙ্গে বাংলাদেশ থেকেও চীনে রপ্তানি হয়। তবে তুলনামূলকভাবে চীন থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ অনেক বেশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় বেইজিংয়ে হোটেল ‘দাইওইউতাই’-এ এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

মাহদী আমিন বলেন, আমরা রপ্তানি বাড়াতে পারি কিনা, ডাইভার্সিফাই কীভাবে করতে পারি? বাংলাদেশ থেকে চীনে রপ্তানি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বর্তমানে আমাদের ডিউটি ফ্রি ইমপোর্ট চীনে রয়েছে। এ থেকে আরো কীভাবে সুবিধা পাওয়া যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামীতে চীনের বিশাল বাজারে রপ্তানির সুযোগ কীভাবে করা যায়, তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনার কথাও তুলে ধরেন তিনি।

মাহদী আমিন বলেন, তিস্তা প্রজেক্টের বিষয়ে আমাদের মহাপরিকল্পনা রয়েছে, যা বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ছিল। তারই আলোকে এই মহাপরিকল্পনার প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে যেখানে প্রয়োজন, সেখানে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করা, তার উপর ভিত্তি করে আমাদের প্রজেক্ট ডিজাইন করা, প্ল্যানিং, এক্সিকিউশন সব জায়গাতে ধারাবাহিকভাবে চীন সরকার যুক্ত হবেন বলে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, ‘জয়েন্ট ফিজিবিলিটি স্টাডি করাটা খুব প্রয়োজন। এত বড় একটি প্রজেক্টে সেই জয়েন্ট ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে বাংলাদেশের সাথে চীন কাজ করতে চায় এবং টোটাল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ড্রেনেজ সিস্টেমে যে বিশেষজ্ঞ যেখানে রয়েছেন সেটি বাংলাদেশের কাজে লাগানো সম্ভব। দুই দেশের সরকার প্রধানই এ বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন।’

মাহদী আমিন বলেন, চীনের প্রধানমন্ত্রীর ভাষায় চীনের যে মেগা সাইজ মার্কেট রয়েছে তাতে অবশ্যই বাংলাদেশের বিভিন্ন প্রোডাক্টের অপার সম্ভাবনা রয়েছে।

তাই আমরা যদি আমাদের সাপ্লাই চেইনটাকে সেভাবে উন্নত করতে পারি, চীনের যে ডমেস্টিক ডিমান্ড আছে, সেটার সাথে এলাইন করতে পারলে বাংলাদেশের রপ্তানি বাড়ানো সম্ভব।’

‘চীনের মার্কেটে আমরা অনেক কিছু রপ্তানি করতে পারি। তাৎক্ষণিকভাবে আজ বাংলাদেশ থেকে আমাদের জাতীয় ফল কাঁঠাল পাঁচ হাজার রপ্তানির বিষয়টি নিশ্চিত হয়েছে। এই ধরনের ফ্রুট, ভেজিটেবল, অ্যাগ্রোভেইড প্রোডাক্ট, ফিশারিজ অনেক ক্ষেত্রে আমরা নতুন নতুন ডাইভার্সিফিকেশন করতে পারি।’

একই সঙ্গে ফার্মাসিউটিক্যালস, সিরামিক, হাইটেক বেশ কিছু ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে বাংলাদেশে একদিকে যেমন চীনের বিনিয়োগ করা সম্ভব। ঠিক একই সঙ্গে বাংলাদেশ থেকে চীনে রপ্তানিরও সুযোগ রয়েছে। এজন্য জয়েন্ট অ্যাকশন প্ল্যান করার বিষয়ে কথা হচ্ছে, বাংলাদেশ-চীনের মধ্যে হতে পারে।

তিনি বলেন, ‘আমরা এমনভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাবো যেখানে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে বেনিফিট পাওয়া যাবে। এতে একদিকে যেমন বাংলাদেশও রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার মাধ্যমে উপকৃত হবে। একই সঙ্গে চীনও তাদের বিনিয়োগের মাধ্যমে প্রফিট পাবে।’

মাহদী আমিন বলেন, ‘চীন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায় এবং অবশ্যই চীনের রাষ্ট্রায়ত্ত যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং প্রাইভেট সেক্টরে যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা ডিজিটাল ইকোনমি, আইটি, অ্যাগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী।’

তিনি বলেন, ‘চীনের কিছু ব্যাংক আগামীতে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে চায়। আমাদের ফাইনান্সিয়াল সিস্টেমটাকে আমরা যেভাবে রিকভারি করছি এবং সামনের দিকে নিয়ে যাচ্ছি। চীন মনে করছে যে, বাংলাদেশের ব্যাংকিং খাতে বিনিয়োগ করার সুযোগ রয়েছে।’

‘চীনেরও বেশ কিছু কোম্পানি রয়েছে, যাদের বিশ্বের উন্নত দেশে অফিস রয়েছে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও অফিস করবে। এ বিষয়ে চীনের প্রধানমন্ত্রী অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। আমরা সবসময় চাই পিপলস টু পিপলস কানেক্টিভিটি যেন বাড়ে।’

তিনি বলেন, ‘পিপল টু পিপল কানেক্টিভিটি বাড়ানোর বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী এবং চীনের প্রধানমন্ত্রীর আলোচনায় উঠে এসেছে। যেমন এডুকেশনের ক্ষেত্রে থার্ড ল্যাঙ্গুয়েজ। আমরা এটা শুরু করতে চাচ্ছি এবং এখানে বড় ধরনের সহযোগিতার সুযোগ রয়েছে। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনে চীন সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে।’

তিনি বলেন, বাংলাদেশে এরই মধ্যে তারা হাসপাতাল নিয়ে কাজ করছে। চীনের বিনিয়োগকৃত হাসপাতালের সংখ্যা কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে কথা হয়েছে। চীনের প্রধানমন্ত্রী এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ থেকে অনেকেই বিদেশে চিকিৎসা করতে চান। চীনে বাংলাদেশি রোগীদের ভিসা আরো সহজ করা, হেলথ কেয়ার ফ্যাসিলিটি কীভাবে বাংলাদেশিদের জন্য বাড়ানো যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা যেন সহজে চীনা ভিসা পায় এবং স্কলারশিপ বাড়ানোর সুযোগ পায়, সেই বিষয়গুলো নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 26 June, 2026, 1:50 pm
চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

প্রধানমন্ত্রী তারেক রহমান সফরের শেষ দিন চীনের তিন ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে নিজ নিজ দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷

দ্বিপাক্ষিক সম্পর্কের বহুপাক্ষিক সম্পর্ক স্থাপিত হয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান জোর দিয়ে উল্লেখ করেছেন চীনকে একক রাষ্ট্র হিসেবে দেখতে চায় বাংলাদেশ।

চীনের রাজধানী বেইজিংয়ের হোটেল দিওয়াউতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ও তার উপদেষ্টা মাহদী আমিন এসব তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর এই অন্যতম উপদেষ্টা বলেন, ১৭ সমঝোতার মধ্যে ১৩টি হয়েছে দুই দেশের মিনিস্ট্রি টু মিনিস্ট্রি, ৩টি হয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিটার সঙ্গে। বাকি একটি সমঝোতা হয়েছে সরকার দল বিএনপি ও চীনের সরকারি দল চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রত্যেকটি বৈঠকে চীনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্পর্কের কথা তুলে ধরে তাদের ভূয়সী প্রশংসা করেন।

অন্যদিকে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী চীনকে একক রাষ্ট্র হিসেবে দেখতে চায়। একইসঙ্গে বৈঠকে তাইওয়ান ইস্যুতে কোনো আলোচনা হয়নি৷ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি, সুজাউদ্দৌলা সুজন, শাহাদাত হোসেন স্বাধীন ও সহকারী প্রেস সচিব নাজমুল হক খান।