খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এবার ইত্যাদি ফেনীতে

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৩:০৪ অপরাহ্ণ
এবার ইত্যাদি ফেনীতে

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। অনুষ্ঠানটি পছন্দ করেন না এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। প্রতি পর্বেই যেন নতুন চমক নিয়ে হাজির হন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত।

এবারের অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে দেশের ইতিহাসসমৃদ্ধ জেলা ফেনীতে। মঞ্চ নির্মাণ করা হয়েছে দেশের প্রাচীনতম বিদ্যালয় ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে।

ইত্যাদির নতুন পর্বে আধুনিক ও ফোক গান থাকবে। কবির বকুলের কথা ও সুরে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই এবং ডলি সায়ন্তনী। গানটির সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। সেই সঙ্গে রয়েছে ফেনী জেলা নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় নৃত্যশিল্পীদের নাচ। মনিরুজ্জামান পলাশের কথায় সুর করেছেন হানিফ সংকেত এবং গানটি যৌথভাবে গেয়েছেন তানজিনা রুমা, পুলক ও রিয়াদ। এর সংগীতায়োজন করেছেন মেহেদি এবং নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম।

নতুন পর্বে থাকছে ফেনীর প্রচারবিমুখ সমাজকর্মী মঞ্জিলা আক্তারের ওপর একটি বিশেষ প্রতিবেদন। যিনি অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করেন। তাদের সহায়তা দেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছেন মানবিক ও সামাজিক সংগঠন ‘সহায়’। পাশাপাশি বিদেশি প্রতিবেদন পর্বে দেখা যাবে যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের রচেস্টার শহরে অবস্থিত মেয়ো ক্লিনিক নিয়ে আরেকটি প্রতিবেদন।

অনুষ্ঠানটির নানান আয়োজনের পাশাপাশি এবারো থাকবে দর্শকপর্ব। এই পড়বে নির্বাচিতরা নিজেদের আঞ্চলিক ভাষায় একটি নাট্যাংশে অভিনয় করেন। সেই সঙ্গে দর্শকদের হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী ও ফেনীর কন্যা শমী কায়সার।

এ ছাড়া প্রতি পর্বের মতো এবারও থাকছে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নানি-নাতি পর্ব। ইত্যাদির ধারণ উপলক্ষে রীতিমতো উৎসবের আমেজ ছিল ফেনীতে। অনুষ্ঠানটির ধারণ পর্বে সহযোগিতা করেন জেলা প্রশাসন ও ফেনী পৌরসভা। তাদের সহযোগিতায় ধারণ কার্য চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। গেল শনিবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠানটি ধারণ করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ইত্যাদি। এটি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় বরাবরের মতো থাকবেন হানিফ সংকেত। আর এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…