খুঁজুন
, ,

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৪তম খোশরোজ শরিফ

উম্মাহর জন্য মহা গুরুত্বপূর্ণ দার্শনিক রূপরেখা বেলায়তে মোতলাকা:সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 27 December, 2022, 8:55 am
উম্মাহর জন্য মহা গুরুত্বপূর্ণ দার্শনিক রূপরেখা বেলায়তে মোতলাকা:সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)

দূর দূরান্ত থেকে শুভ্রতার প্রতীক ফুল হাতে নিয়ে আসা ভক্ত জনতার অংশগ্রহণে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৯৪তম ১০ই পৌষ খোশরোজ শরিফ পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর রবিবার মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিল উরস শরিফ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ)।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আজ থেকে ১০০ বছর আগের যুগ এবং আজকের যুগের মধ্যে আসমান জমিন পার্থক্য রয়েছে। এই যুগ পরিবর্তনকে যদি গভীরভাবে গবেষকের দৃষ্টিতে আবলোকন করা হয় তাহলে বেলায়তে মোকাইয়্যাদা এবং বেলায়তে মোতলাকার বাস্তবতা সহজেই বোধগম্য হবে। এই যুগ পরিবর্তন নিয়ে অনেক বেশি গবেষণা, সভা, সেমিনার হওয়া দরকার।

নারীদের অধিকার সম্পর্কে তিনি বলেন, পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী নারীরা সমাজের বিশেষ অংশ, সুতরাং শালীনতা ও সম্ভ্রমের মাধ্যমে তাদের কর্মের অধিকার, অর্থ উপার্জনের অধিকার, যৌক্তিক মতামত প্রকাশ ও নেতৃত্ব প্রদানের হক বিষয়ে ভাবনা-চিন্তার জন্য করা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। কারণ নারীদেরকে পরনির্ভরশীল হিসেবে যদি আমরা বিবেচনায় রাখি এবং কুসংস্কার লালন করি, তাহলে একশ কোটির উম্মাহর সদস্যের মধ্যে অর্ধেকই অনগ্রসর এবং পরনির্ভরশীল হয়ে থাকার আশংকা রয়েছে, যা অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক রূপান্তরের পথ রুদ্ধ করে দেবে।

তিনি আরো বলেন, মানবসেবার মাধ্যমে আল্লাহ্ পাকের সন্তুষ্টির পথ নির্দেশনা দান করেছেন বিশ্বঅলি হযরত শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)। সব মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, মানুষকে শ্রদ্ধা ও সম্মান দেখানোর শিক্ষাই তিনি শিখিয়ে গেছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার, জাতীয় জীবনসহ সামগ্রিক জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে হবে। আজকের এ দিনে আল্লাহর নবী হযরত ঈসা (আ.) পৃথিবীতে তশরিফ এনেছেন তাওহীদ, মানুষে মানুষে ভালবাসা এবং প্রেম-প্রীতির বাণী নিয়ে। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বক্তব্য সমাপ্ত করেন।

কেন্দ্রিয় মাহফিলে ‘পবিত্র কুরআন-হাদিসের আলোকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মর্যাদ’বিষয়ে মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম, ‘যাকাত প্রদানে নারীর হক’বিষয়ে মাওলানা মুহাম্মদ মিনহাজ উদ্দিন, ‘সুফিদের জজবায়ী কালাম’বিষয়ে মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক, ‘তাসাওউফ জগতে প্রেমধারা এবং হযরত ঈসা (আ.)’ বিষয়ে নেছারিয়া কামিল মাদরাসার ফকিহ্ মাওলানা মুহাম্মদ মাওলানা এ বি এম আমিনুর রশিদ, ‘প্রসঙ্গ: বেলায়তে মোকাইয়াদা এবং বেলায়তে মোত্লাকা যুগ’বিষয়ে সাতগাছিয়া দরবার শরিফের সাজ্জাদানশীন মাওলানা আবুল ফজল মুহাম্মদ ছাইফুল্লাহ্ সুলতানপুরী, ‘পূর্ববর্তী যুগে প্রণীত ফিক্বহি কিতাবাদী এবং বর্তমান পরিবর্তিত বিশ্ব বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মিজানুস্ সালাম জামে মসজিদের খতিব ড. মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আজহারী আলোচনা করেন।

আখেরি মুনাজাতে মাইজভাণ্ডারশরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) মুসলিম উম্মাহর শান্তি, নিপীড়িত মানবতার মুক্তি ও দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনা করেন। তিনি এদেশকে আরো উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে কবুল করতে এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্যে মহান রাব্বুল আলামীনের কাছে ফরিয়াদ করেন। তাঁর দূরদর্শী ও দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশের উন্নয়নের যে মাইলফলক স্থাপিত হয়েছে তা আরো বেগবান করতে এবং সকল সংকট দুর করে সকলের অন্ন-বস্ত্র-শিক্ষা-বাসস্থান-চিকিৎসা তথা মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার চেষ্টায় সফলতার জন্যে তিনি মহান রাব্বুল আলামীনের দরবারে বিশেষভাবে ফরিয়াদ জানান।

খোশরোজ শরিফ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল খোশরোজ শরিফের দিন স্থানীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, দরবার শরিফ এলাকায় উপদেশ ও দিক-নির্দেশনা সম্বলিত প্রচার, বিশুদ্ধ পানীয় জল, ওযু এবং অস্থায়ী টয়লেটের ব্যবস্থা, নগরের মুরাদপুর হতে দরবার শরিফ পর্যন্ত বিআরটিসি’র বিশেষ বাস সার্ভিস।

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।