খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এক নজরে আ’লীগের নতুন কমিটি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯, ৩:১৯ অপরাহ্ণ
এক নজরে আ’লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামীলীগের বহুল প্রতিক্ষিত ২১তম কাউন্সিল কমিটি ঘোষণার মাধ্যমে সম্পন্ন হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার সভাপতি-সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাড়ে ৭ হাজারের বেশি কাউন্সিলর।

আজ সকাল ১০টায় দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির জনকের আদর্শে উজ্জীবিত হতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, সোনার বাংলা গড়তে, দলকে সুসংগঠিত করার বিকল্প নেই।

প্রথমে কণ্ঠভোটে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হন। টানা নবম বারের মতো এ পদে নির্বাচিত হলেন শেখ হাসিনা। এ ছাড়া টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত হলেন ওবায়দুল কাদের।

সভাপতি-সম্পাদকসহ যারা এবার নির্বচিত হয়েছেন তারা হলেন
সভাপতি : শেখ হাসিনা
সাধারণ সম্পাদক : ওবায়দুল কাদের

যুগ্ম সাধারণ সম্পাদক : মাহবুবুল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ড. হাসান মাহমুদ, দীপু মনি।

সাংগঠনিক সম্পাদক : আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

প্রচার ও প্রকাশানা সম্পাদক : ড. আবদুস সোবহান গোলাপ

দপ্তর সম্পাদক : ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: পেয়েছেন শাম্মী আহমেদ

আইন বিষয়ক সম্পাদক: নজিবুল্লাহ হিরু

ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: সুজিত রায় নন্দী, মহিলা বিষয়ক সম্পাদক: মেহের আফরোজ চুমকী

শিক্ষা বিষয়ক সম্পাদক: শামসুন্নাহার চাঁপা

সংস্কৃতি বিষয়ক সম্পাদক: অসীম কুমার উকিল স্বাস্থ্য সম্পাদক: ডা. রোকেয়া সুলতানা।

প্রেসিডিয়াম সদস্য
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান, সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরুউল্লাহ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুর রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, ফারুক খান, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন, পীযুস কান্তি ভট্টাচার্য।

এদের মধ্যে নানক ও আব্দুর রহমান সদ্য বিলুপ্ত কমিটিতে যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…