খুঁজুন
, ,

চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন সভাপতি রেজা, সম্পাদক দেবদুলাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 1 January, 2023, 12:24 am
চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন সভাপতি রেজা, সম্পাদক দেবদুলাল

চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাউদ্দিন মো. রেজা। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বদেশের সিনিয়র সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। রাতে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং প্রেস ক্লাবের নতুন নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

নেতৃত্বে যারা এলেন—
সভাপতি পদে ৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ার। তিনি পেয়েছেন ৯৩ ভোট।

এছাড়া বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী পেয়েছেন ৩৬ ভোট এবং প্রতিদিনের সংবাদের ডেপুটি এডিটর ও ব্যুরো প্রধান কাজী আবুল মনসুর পেয়েছেন ৩০ ভোট।

সিনিয়র-সহ সভাপতি পদে ১৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন চ্যানেল আইয়ের বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজাদীর খোরশেদ আলম পেয়েছেন ৭৫ ভোট।

সহ-সভাপতি পদে ১২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন এটিএন বাংলার ডেপুটি ব্যুরো প্রধান মনজুর কাদের মনজু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সুপ্রভাতের স ম ইব্রাহীম পেয়েছেন ৬৮ ভোট। এছাড়া দৈনিক সংবাদের নিরুপম দাশগুপ্ত পেয়েছেন ৪৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক পূর্বদেশের সিনিয়র সহ-সম্পাদক দেবদুলাল ভৌমিক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির ব্যুরো প্রধান মহসীন চৌধুরী পেয়েছেন ৭১ ভোট। এছাড়া দৈনিক আজাদীর নজরুল ইসলাম পেয়েছে ৬৩ ভোট এবং মহসীন কাজী পেয়েছেন ৪২ ভোট।

যুগ্ম সম্পাদক পদে ১৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিডিনিউজের ব্যুরো প্রধান মিন্টু চৌধুরী পেয়েছেন ১০০ ভোট।

অর্থ সম্পাদক পদে ১২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্বদেশ২৪.কমের যুগ্ম সম্পাদক রাশেদ মাহমুদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জুম বাংলার ফারুক তাহের পেয়েছেন ৯৪ ভোট। এছাড়া তাপস বড়ুয়া রুমু পেয়েছেন ৩৩ ভোট।

সাংস্কৃতিক সম্পাদক পদে ১৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র সহ সম্পাদক নাসির উদ্দিন হায়দার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপম চক্রবর্তী পেয়েছেন ১০২ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের সিনিয়র আলোকচিত্রী সোহেল সরওয়ার। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফারুক ৫৯ ভোট পেয়েছেন।

গ্রন্থাগার সম্পাদক পদে ৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার কুতুব উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিদিনের সংবাদের মো. শহীদুল ইসলাম পেয়েছেন ৭১ ভোট। এছাড়া দৈনিক আজাদীর মোরশেদ তালুকদার ৬১ ভোট এবং পূর্বকোণের শওকত ওসমান পেয়েছেন ৩২ ভোট।

সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের সিনিয়র রিপোর্টার আল রাহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পূর্বদেশের স্টাফ রিপোর্টার রাহুল দাশ নয়ন পেয়েছেন ৬৩ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক দিনের খবরের বিশেষ প্রতিনিধি খোরশেদুল আলম শামীম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমাদের নতুন সময়ের আলীউর রহমান পেয়েছেন ৬১ ভোট।

এছাড়া কার্যকরী সদস্য পদের ৪টি পদের বিপরীতে লড়েছেন ৭ জন। তাঁদের মধ্যে জসীম চৌধুরী সবুজ ১৭২ ভোট, মোয়াজ্জেমুল হক ১৫২ ভোট, আইয়ুব আলী ১২৫ ভোট এবং মনজুরুল আলম মঞ্জু ১১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

আবসার মাহফুজ ১০৬ ভোট, রতন কান্তি দেবাশীষ ৭৩ ভোট, স্বপন মল্লিক ৬৬ ভোট পেয়েছেন।

প্রথম আলোর ওমর কায়সারের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন মো. নিযাম উদ্দিন, জালাল উদ্দিন আহমদ চৌধুরী, জাকির হোসেন লুলু ও শেখর ত্রিপাটি।

Feb2
Feb2

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:57 am
সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ উলটপালট হয়ে যাওয়ার মতো করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে। ওকে ছেড়ে দেন। ভালোই ভালোই ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম ওলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সাথে সপ্তম দফা হবে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করব না।’

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই। কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে। কারেন্টের ভূতুড়ে বিল আছে। পানির জন্য কথা বলা যাবে না।

তিনি বলেন, ঢাকাবাসী আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের এ দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই আমরা এই কর্মসূচি শুরু করেছি। আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচির ঔষধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। ক্রিয়া হলে মোবারকবাদ। প্রতিক্রিয়া হলে আমরা বলে দিচ্ছি। আপনারা বলছেন, এই করলে সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

তিনি আরও বলেন, আমরা আজ কোনো দল, ব্যক্তিগোষ্ঠীর জন্য এই রাস্তায় নামিনি। আমরা নেমেছি বাংলাদেশে ১৮ কোটি মানুষের পক্ষে। আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়, রাজপথে এবং জাতীয় সংসদে। সমান্তরালে আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হবে।

আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:12 am
আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আজকে যত বাধা-বিপত্তি আসুক না কেন, আমাদের এই লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই পৌঁছাবে। ২০২৪ সালের ৫ আগস্ট সারা বাংলাদেশের মানুষ লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সবাই ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লং মার্চের যাত্রা শুরু করেছি। নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, সেই স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্য আমাদের এই লং মার্চ।’

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই লং চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা তেল, গ্যাস, বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে লং মার্চ।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে এই লং মার্চে অংশগ্রহণ করুন। এই লং মার্চ কোনো ১১ দলের লং মার্চ নয়। এই লং মার্চ বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লং মার্চ।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা লং মার্চ শান্তিপূর্ণভাবে পালন করব। যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে, এই লং মার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে।’