চমেক থেকে ৬ দালাল গ্রেপ্তার
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ডে রোগীদের হয়রানির অভিযোগে আরও ৬ দালালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার হাসপাতালের ষষ্ঠ তলায় ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নূর হোসেন(৩৮), মো. মহসিন সরকার (২৩), মো. শফিউল বশর (১৯), ইরফানুল আলম তুষায় (২৪), জয় ধর (২৪) ও ইমন সরকার (২৪)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর উল্লাহ আশেক বলেন, হাসপাতালের গাইনি ওয়ার্ডে অকারণেই নিয়মিত ঘোরাঘুরি করতেন আসামিরা। রোববার গাইনি ওয়ার্ডে ঘোরাঘুরির সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতালে সরকারি খরচে রোগ নির্ণয়ের সুযোগ থাকলেও আসিমরা স্বজনদের বিভ্রান্ত করে বাইরে বেসরকারি ল্যাবে নিয়ে যেতো তারা। এ ছাড়া হাসপাতালের বাইরে থেকে বেশি দামে ওষুধ কিনতে বাধ্য করাসহ তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে একই ওয়ার্ড থেকে আরও ৪ দালালকে গ্রেপ্তার করেছিল পুলিশ।


আপনার মতামত লিখুন