খুঁজুন
, ,

চট্টগ্রামে ফরিদপুরবাসীর পরিপূর্ণতা

ভাতৃত্বের বন্ধনে বিনে সুঁতোয় আবদ্ধ

কর্মের কারণটাই যেন স্থায়ীত্ব পায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 3 January, 2023, 6:52 pm
ভাতৃত্বের বন্ধনে বিনে সুঁতোয় আবদ্ধ

ভাতৃত্বের বন্ধনে বিনে সুঁতোয় আবদ্ধ

ভাতৃত্বের বন্ধনেই যেন বিনে সুঁতোয় আবদ্ধ ফরিদপুরবাসী। আরো বন্ধন ঘনিষ্ঠ হয়েছে চট্টগ্রামবাসীর আবেগঘন পরিবেশে। কর্মের কারনেই পরিবার পরিজন নিয়ে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি এলাকার অনেকেই এখন প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি চট্টগ্রামে থেকে যেতে চায়। প্রকৃতি যেন তার সব সৌন্দর্য্য চট্টগ্রামকেই দিয়েছে উপভোগের জন্য। ফলে উত্তরবঙ্গ আর পশ্চিমবঙ্গ সবাই আসতে চায় চট্টগ্রামে। আবার অনেকে বসতি স্থাপনের মাধ্যমে চিরতরে চট্টগ্রামকেই বেছে নিচ্ছে। চট্টগ্রামে সম্প্রতি ফরিদপুর জেলা সমিতি অফিসের উদ্বোধন হয়েছে। শুধু ফরিদপুরবাসীর জীবনমান উন্নয়নই নয় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায় চট্টগ্রামে। একে অপরের পাশাপাশি থাকার উদ্দেশ্যে সততা, ঐক্য ও সেবা স্লোগানকে সামনে রেখে ১৯৯৬ সালে চট্টগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন করে যাত্রা শুরু (রেজি: নম্বর: চট্ট: ১৯২২/৯৬)।

চট্টগ্রামের ডবলমুরিংস্থ চৌমুহনী এলাকার পাঠানটুলী রোডের হাফেজ প্লাজার চতুর্থ তলায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ফরিদপুর সমিতি অফিসের উদ্বোধন করা হয়। সমিতির সভাপতি ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যা কাজী আকরাম উদ্দিন আহমদ ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সমিতির নতুন অফিস উদ্বোধন করেন। পরবর্তিতে সমিতির সিনিয়র সহ—সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ঢালী এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খান, উপদেষ্টা ইবাইদুল হক লুলু সহ সকল উপদেষ্টা মন্ডলী, পৃষ্ঠপোষাকগণ ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ফিতা কেটে সমিতির নতুন অফিস উদ্বোধন করেন। মোহাম্মদ সেলিম ভূঁইয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ঢালি।

স্বাগত বক্তব্যে সংগঠনের ইতিহাস, লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যতে করণীয় বিষয়ে তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান। প্রফেসর শাহেন শাহ ও হা-মিম গ্রুপের ম্যানেজার কাজী মামুন অর রশিদ সহ অনেক সদস্য দূর থেকেই শুভেচ্ছা জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের। এসময় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সংগঠনের উপদেষ্টা ইবাইদুল হক লুলু, মাসুদ আলী দেওয়ান, সৈয়দ মফিজুর রহমান ও ফরিদা পারভীন বক্তব্য রাখেন। সংগঠনের প্রয়োজনীয়তা ও দিক নির্দেশনা দিয়েছেন প্রবীণ সংগঠক ইবাইদুল হক লুলু। সমিতির সহ-সভাপতি বাবুল খান ও শেখ জাকির হোসেন সকলকে একসাথে কাজ করার আহবান জানান। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি লুৎফুর রহমান, মো. মারুফ শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী খায়রুল বাশার মিল্টন, কাজী নাছির আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল কবির বাচ্চু, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ অলি উল হাসান, অর্থ সম্পাদক শেখ বজলুর রশীদ, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান মোল্লা, ক্রীড়া সম্পাদক শামসুল আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. পান্নু সরদার, কার্যকরী সদস্য গাজী জাকারিয়া পিন্টু।

এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। তাই আমাদের সকলকে এক ও অভিন্ন উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুখে দুঃখে একে অন্যের পাশে দাঁড়াতে হবে। চট্টগ্রামে বসবাসরত বৃহত্তর ফরিদপুর বাসির কল্যাণের সাথে সাথে সকল মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয়। সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এক ও অভিন্ন লক্ষ্যে চট্টগ্রামবাসীর সঙ্গে কল্যাণকর কাজ করার আহ্বান জানান।

২৪ঘণ্টা.জেআর

Feb2

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 26 June, 2026, 12:36 pm
সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, সরকার স্বাধীন বিচার বিভাগ চাচ্ছে না। স্বাধীন দুর্নীতি দমন কমিশন চাচ্ছে না। স্বাধীন মানবাধিকার কমিশন চাচ্ছে না। স্বাধীন ভোট কমিশন চাচ্ছে না। স্বাধীন নির্বাচন কমিশন চাচ্ছে না। এভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলার কারণে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সে সব জায়গা আগের মতো থেকে গেল।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশন তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষের আশা ছিল, এতগুলা মানুষের ত্যাগ এবং জীবনের বিনিময়ে আমরা একটা পরিবর্তন পেয়েছি, এখন বাংলাদেশ সঠিক পথে পরিচালিত হবে। ইতোমধ্যেই এ বছরের ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন এবং সংস্কার পরিষদের সংস্কারের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে। একই দিনে জনগণের ভোট পেল…একটা ভোটের মূল্যায়ন হলো আরেকটা ভোট ফেলে দেওয়া হয়েছে। অথচ দুইটার কোনোটাই অগুরুত্বপূর্ণ না।

তিনি বলেন, বর্তমান সরকারি দল প্রায় ৭০ ভাগ জনগণের এই মতকে অগ্রাহ্য করেছে। আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম। কোনো পরিবর্তন আসলো না। হয়তো কেউ কেউ বলবেন যে, চার মাসের সরকার…আমরা তো অপেক্ষা করতে পারি। কিন্তু না, ফাউন্ডেশনের ওপরে একটা দেশ এবং রাষ্ট্র চলে। আমরা সবাই জানি একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ— দিনটি কেমন যাবে সকালবেলাই তা বলে দেবে।

তিনি বলেন, বর্তমান সরকারি দল-বিরোধী দল সকলেই তো নির্বাচনের আগে বলেছে যে, আমরা গণভোট মানি। আপনারা গণভোটে ‘হ্যাঁ’ বলুন। ৭০ ভাগ মানুষের ভোটকে অগ্রাহ্য করা হলো কেন? আমরা বিরোধী দলের পক্ষ থেকে বারবার গণভোট বাস্তবায়নের দাবি উত্থাপন করেছি। এ নিয়ে সংসদে নোটিশ দিয়ে আলোচনা করেছি।

বিরোধী দলীয় নেতা বলেন, আমরা এজন্য জনগণের পার্লামেন্টে বিষয়টা নিয়ে এসেছি। ইতোমধ্যে এই দাবি বাস্তবায়নের জন্য ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছি। এটা কোনো দলের জন্য, কোনো জোটের জন্য নয়, এটা জনগণের দাবি। এই রায় দিয়েছে জনগণ।

তিনি বলেন, আমাদের সমাজে আমরা কার্যত দেখতে পাই— যাদের আমরা শিক্ষিত বলে মনে করি, উচ্চশিক্ষিত বলে মনে করি, তাদের একটা বিশাল অংশ, গুরুত্বপূর্ণ অংশ সমাজের আমানতের খেয়ানত করে চলছে। তারা বৈধতার সীমা লঙ্ঘন করে অবৈধ পথে মানুষের সম্পদ, ইজ্জত গ্রাস করে গেছে। যদি তারা সুশিক্ষিত হতেন তাহলে মানুষের ওপরে অবিচার তারা করতেন না। সমাজ এমনি এমনি চলে না। সমাজ চলার জন্য একটা সামাজিক কাঠামো লাগে। এই কাঠামোর মূল দায়িত্ব যারা পালন করেন বা শাসন ব্যবস্থা যাদের হাতে পরিচালিত হয়, তাদের আচরণের ওপর নির্ভর করে একটা সমাজ কতটুকু ভালো থাকবে।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ দুইবার স্বাধীন হয়েছে। ৪৭-এ কবার ৭১-এ আরেক বার। বিপুল প্রত্যাশা নিয়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছিল। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি। কারা এখানে মানুষের প্রত্যাশার পারদ ধ্বংস করে দিল? সাধারণ জনগণ নয়, বরং দেশ পরিচালনার দায়িত্ব যাদের ছিল, তাদের ব্যর্থতার কারণে আজও আমাদের দেশে কোনো সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। মানুষের জীবনে শান্তি নেই, নিরাপত্তা নেই। যুবকদের হাতে কাজ নেই। মা-বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। অহরহ আমরা সে ঘটনাগুলা দেখছি।

অধিবেশনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 26 June, 2026, 12:23 pm
শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) সকালে বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

তার আগে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে শ্রদ্ধার সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন– তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

ড্র করে ডাচদের সঙ্গে নকআউটে জাপান-সুইডেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 26 June, 2026, 9:51 am
ড্র করে ডাচদের সঙ্গে নকআউটে জাপান-সুইডেন

আগের দিন স্কটল্যান্ডকে হারিয়ে ব্রাজিল সি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছিল। আগামী ২৯ জুন তাদের প্রতিপক্ষ কে হবে, সেটা জানার অপেক্ষায় ছিল তারা। আজ জাপান-সুইডেন ম্যাচ ড্র হওয়ার পর জানা গেল কাদের মুখোমুখি হচ্ছে সেলেসাওরা। জাপানের সঙ্গে শেষ ৩২ এ লড়বে ব্রাজিল। আর নেদারল্যান্ডস লড়বে সি গ্রুপের রানার্সআপ মরক্কোর সঙ্গে।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে সুইডেন ও জাপানের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। তাতে দুই দলই নকআউট পর্ব নিশ্চিত করেছে। নেদারল্যান্ডস তিউনিসিয়াকে হারিয়েছে ৩-১ গোলে। এফ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ডাচরা শেষ ৩২ এ। আর তাদের পেছনে থেকে গ্রুপ পর্ব পার করল জাপান। সুইডেন সেরা আট তৃতীয় দলের একটি হয়ে নকআউটে।

ডাইজেন মায়েদা জাপানকে লিড এনে দেন। ছয় মিনিট পর অ্যান্থনি এলাঙ্গার গোলে সমতা ফেরায় সুইডেন। ৬২তম মিনিটে বক্সের ঠিক বাইরে ডান কোণা থেকে বাঁ পায়ের দারুণ স্ট্রাইকে জাল কাঁপান এলাঙ্গা। এই বছরের টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় গোল। নিউক্যাসেলের হয়ে ৪৯ ম্যাচে মাত্র ৩ গোল করেছিলেন তিনি, কিন্তু ৩২ প্রিমিয়ার লিগ ম্যাচে তার গোল ছিল শূন্য।

এর ছয় মিনিট আগে রিতসু দোয়ানের পাস পেনাল্টি অঞ্চলে বাঁ পায়ে নিয়ন্ত্রণ করেন মায়েদা। তারপর ডান পায়ের শটে সহজেই জ্যাকব উইডেল জেত্তারস্ট্রোমকে পরাস্ত করেন।

এটি ছিল টুর্নামেন্টে জাপানের সপ্তম গোল, এক বিশ্বকাপে দেশটির সর্বোচ্চ। রাশিয়ায় আট বছর আগে শেষ ষোলোতে ওঠার পথে জাপানের ছয় গোলের রেকর্ড ভাঙল তারা।

এনিয়ে টানা তৃতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে নকআউটে উঠল জাপান। সব মিলিয়ে পঞ্চমবার। ২০০২ সালে যৌথ আয়োজক হিসেবে প্রথমবার তারা শেষ ষোলো খেলেছিল।

১৯৯৪ সালে প্রথম বিশ্বকাপ খেলা সুইডেন এনিয়ে টানা তৃতীয়বার নকআউট রাউন্ডে। প্রথম আসরে তারা এই যুক্তরাষ্ট্রেই সেমিফাইনাল খেলেছিল।

ইনজুরি টাইমে এলাঙ্গা আরেকটি সুযোগ পান। তার ডান পায়ের প্রচেষ্টা ডাইভ করে ঠেকান গোলকিপার জিওন সুজুকি। পরের কর্নার থেকে আলেক্সান্ডার আইজাকের হেড বিপদমুক্ত করেন সুজুকি। তাতে সুইডেনের শেষ গোলের সুযোগ নষ্ট হয়।