খুঁজুন
, ,

বিশ্ব ইজতেমায় থাকছে ৫ জোড়া বিশেষ ট্রেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 10 January, 2023, 4:47 pm
বিশ্ব ইজতেমায় থাকছে ৫ জোড়া বিশেষ ট্রেন

ট্রেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হচ্ছে

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজমেতায় আসা মুসুল্লীদের যাতায়াত সুবিধায় পাঁচ জোড়া বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশ রেলওয় (পূর্বাঞ্চল) এর এসিওপিএসপি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

ইজতেমার প্রথম পর্বে শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে আখেরি মোনাজাত ও দ্বিতীয় পর্বে ২০ জানুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত বিভিন্ন গন্তব্যে এসব সেবা চালু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমায় অংশগ্রণকারী মুসুল্লীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণ করেছে। দুই পর্বের আখেরি মোনাজাতের আগে ও মোনাজাতের দিন এই বিশেষ ট্রেন পরিচালিত হবে।

এর মধ্যে প্রথম পর্বের ইজতেমায় শুক্রবার ও দ্বিতীয় পর্বের শুক্রবার ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে জুমা স্পেশাল পরিচালিত হবে। যা ঢাকা থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে বেলা ১১টা ২০ মিনিটে টঙ্গী পৌঁছবে। একইভাবে দুপুর ২টা ৫০ মিনিটে টঙ্গী থেকে ছেড়ে বেলা ৩টা ৫০ মিনিটে ঢাকা পৌঁছবে। এছাড়াও ১৪ জানুয়ারি ও ২১ জানুয়ারি জামালপুর থেকে টঙ্গীর উদ্দেশ্যে বিশেষ ট্রেন চলবে। যা সকাল ৯টা ১৫ মিনিটে জামালপুর থেকে টঙ্গীর উদ্দেশ্যে ছেড়ে এসে দুপুর ২টা ১৫ মিনিটে পৌঁছবে।

আখেরি মোনাজাতের দিন (১৫ জানুয়ারি ও ২২ জানুয়ারি) বিশেষ ট্রেন ঢাকা-টঙ্গী স্পেশাল-১, ২, ৩, ৪, ৫ নামে পাঁচটি স্পেশাল ট্রেন ঢাকা-টঙ্গীর মধ্যে চলাচল করবে। এছাড়াও টঙ্গী-ময়মনসিংহ ১, ২ ও টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল নামের আরও দুটি ট্রেন চলাচল করবে। এদিকে প্রথম পর্বে ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বে ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত আখেরি মোনাজাতের দিন ঢাকা অভিমুখী সকল আন্তঃনগর মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে তিন মিনিট করে থামবে।

১৫ ও ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের দিন সুবর্ণ এক্সপ্রেস ও সোনারবাংলা এক্সপ্রেস ব্যতীত সকল আন্তঃনগর ট্রেন ও মেইল এক্সপ্রেস ট্রেন আপ-ডাউন টঙ্গী স্টেশনে তিন মিনিট করে থামবে। এছাড়াও আখেরি মোনাজাতের পরের দিন ১৬ জানুয়ারি ও ২৩ জানুয়ারি ইজতেমা হতে বর্হিগামী টিকেটধারী যাত্রীদের ফেরত যাওয়া ও টঙ্গী স্টেশনে আরোহনের সুবিধার্থে ৭০৪, ৭০৫, ৭০৭, ৭১৭, ৭২২, ৭২৬, ৭৩৫, ৭৩৭, ৭৩৯, ৭৪৫, ৭৫১, ৭৫৩, ৭৫৭, ৭৬৪, ৭৬৫, ৭৬৯, ৭৭১, ৭৭৩, ৭৭৬, ৭৭৭, ৭৮১, ৭৮৯, ৭৯৬ ও ৭৯৭ নং ট্রেন টঙ্গী স্টেশনে তিন মিনিট থামবে।

আখেরি মোনাজাতের দিন ১৫ ও ২২ জানুয়ারি তুরাগ-১, ২, ৩ ও ৪ ট্রেন চলাচল করবে না ও ৪৯নং বলাকা কমিউটার ট্রেন ঢাকা হতে ৪টা ৪০ মিনিটের পরিবর্তে ৫টা ২৫ মিনিটে এবং ৪নং কর্ণফুলী কমিউটার ট্রেন আখেরি মোনাজাতের দিন সকাল ৮টা ৩০ মিনিটের পরিবর্তে দুপুর ১২টা এবং ৩৪নং তিতাস কমিউটার ৯টা ৪৫ মিনিটের পরিবর্তে দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকা হতে ছেড়ে যাবে। ১৫ ও ২২ জানুয়ারি ৭০১/৭৩২নং সুবর্ণ এক্সপ্রেস বন্ধ থাকবে, ১৬ ও ২৩ জানুয়ারি সোমবার ৭০১/৭০২নং সুবর্ণ এক্সপ্রেস ট্রেন সাপ্তাহিক বন্ধের দিন চলাচল করবে, ৭৫/৭৬নং ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেন ২৬১-২৬৪ নং লোকার ট্রেন ১৪ ও ১৫ জানুয়ারি এবং ২১ ও ২২ জানুয়ারি তারিখে চলাচল করবে, ১৪ ও ২১ জানুয়ারি ১০ ডাউন সিলেট থেকে ১১ ডাউন নোয়াখালী থেকে, ৫৬নং ট্রেন দেওয়ানগঞ্জ থেকে টাঙ্গাইল কমিউটার বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ওপেন পাথে ইজতেমা স্পেশাল ট্রেনের কার্যক্রম পরিচালনার জন্য ঢাকায় থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ রেওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মো. শহিদুল ইসলাম জানান, ইজতেমার দুই পর্বে ঢাকা থেকে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলবে। এছাড়াও জামালপুর থেকে স্পেশাল ট্রেন চলবে এবং ময়মনসিংহে আখেরি মোনাজাতের দিন দুইটি স্পেশাল ট্রেন যাবে। ইজতেমায় আগত মুসুল্লীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণ, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে টঙ্গী, বিমানবন্দর, তেজগাঁও, কমলাপুর, টঙ্গী রেলওয়ে স্টেশনে জিআরপি, আরএনবি অফিসারসহ প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে।

Feb2
Feb2

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:57 am
সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ উলটপালট হয়ে যাওয়ার মতো করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে। ওকে ছেড়ে দেন। ভালোই ভালোই ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম ওলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সাথে সপ্তম দফা হবে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করব না।’

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই। কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে। কারেন্টের ভূতুড়ে বিল আছে। পানির জন্য কথা বলা যাবে না।

তিনি বলেন, ঢাকাবাসী আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের এ দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই আমরা এই কর্মসূচি শুরু করেছি। আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচির ঔষধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। ক্রিয়া হলে মোবারকবাদ। প্রতিক্রিয়া হলে আমরা বলে দিচ্ছি। আপনারা বলছেন, এই করলে সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

তিনি আরও বলেন, আমরা আজ কোনো দল, ব্যক্তিগোষ্ঠীর জন্য এই রাস্তায় নামিনি। আমরা নেমেছি বাংলাদেশে ১৮ কোটি মানুষের পক্ষে। আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়, রাজপথে এবং জাতীয় সংসদে। সমান্তরালে আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হবে।

আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:12 am
আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আজকে যত বাধা-বিপত্তি আসুক না কেন, আমাদের এই লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই পৌঁছাবে। ২০২৪ সালের ৫ আগস্ট সারা বাংলাদেশের মানুষ লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সবাই ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লং মার্চের যাত্রা শুরু করেছি। নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, সেই স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্য আমাদের এই লং মার্চ।’

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই লং চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা তেল, গ্যাস, বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে লং মার্চ।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে এই লং মার্চে অংশগ্রহণ করুন। এই লং মার্চ কোনো ১১ দলের লং মার্চ নয়। এই লং মার্চ বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লং মার্চ।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা লং মার্চ শান্তিপূর্ণভাবে পালন করব। যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে, এই লং মার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে।’