নাজিরহাট কলেজে নৈশ প্রহরীকে বেঁধে ডাকাতির চেষ্ঠা
২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের প্রাচীনতম ঐতিহ্যবাহী নাজিরহাট কলেজে শনিবার দিনগত রাত আড়াইটার সময় ডাকাতির ঘটনা ঘটেছে।
জানা যায়, ১০/১২ জনের সশস্ত্র একটি ডাকাতদল কলেজের ২ নৈশ প্রহরীকে বেঁধে কলেজ কার্যালয়ে তালা ভেঙ্গে ঢুকে পড়ে। পরে তারা অর্থ লুঠের আশায় ঐ কার্যালয়ের সবকটি লোহার আলমিরার তালা ভেঙ্গে নথিপত্র তচনছ করে ফেলে।
ডাকাতের ঘটনা আঁচ করতে পেরে কলেজ মসজিদ থেকে, ‘কলেজে ডাকাতি হচ্ছে’ মর্মে মাইকিং করলে এলাকাবাসী এগিয়ে গেলে ডাকাতদল পালিয়ে যায়।
এ ব্যাপারে রোববার দুপুরে কলেজের অধ্যক্ষ নুরুল হুদা বলেন, খবর পেয়ে অামি ডাকাতির সময় হাটহাজারী মডেল থানার ওসিকে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
পরে অন্য কর্মকর্তার ( তিনি অবশ্য ছুটিতে ছিলেন) কাছে ফোনে ডাকাতির ঘটনা অবগত করলে কলেজ ক্যাম্পাসে টহল পুলিশ আসার আগেই ডাকাতদল কলেজের পশ্চিম ফটকের তালা ভেঙ্গে পালিয়ে যায়।
জানা গেছে, উক্ত কলেজে দৈনন্দিন ব্যাংকিং লেনদেন হওয়ায় নগদ কোন অর্থ কার্যালয়ে থাকেনা। তাই ডাকাতদল টাকা লুঠ করতে ব্যর্থ হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন