খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সালমান শাহর মৃত্যুরহস্য নিয়ে ওয়েব সিরিজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ২:০৬ অপরাহ্ণ
সালমান শাহর মৃত্যুরহস্য নিয়ে ওয়েব সিরিজ

ঢাকাই চলচ্চিত্রের অকালে নিভে যাওয়া প্রদীপ সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ইস্কাটনে নিজের ফ্ল্যাটে তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা হতভম্ব করে দেয় সারা দেশের চলচ্চিত্রপ্রেমীদের। তার মৃত্যু হত্যা, নাকি আত্মহত্যা, সে রহস্য এখনো অমীমাংসিত।

সেই অমীমাংসিত রহস্যের আলোকে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ আনছে ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। যদিও কার মৃত্যুরহস্য এই সিরিজের উপজীব্য, সেই নামটি তারা নেয়নি। তবে ঘটনাক্রমই তা স্পষ্ট করে দেয়। ওয়েব সিরিজের নামটিও সালমান শাহর শেষ সিনেমার নাম থেকে নেওয়া।

বুধবার ‘হইচই মিট’ আয়োজন করে বছরব্যাপী বিশেষ আয়োজনের কথা জানায় হইচই বাংলাদেশ। সেই আয়োজনেই ঘোষণা দেওয়া হয় ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজের। সেই সঙ্গে দেখানো হয় সিরিজের এক ঝলক, যেখানে বলা হয় রহস্যময় সেই মৃত্যুর কথা।

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান জানান, ‘বুকের মধ্যে আগুন’ নির্মাণ করছেন ‘ন’ডরাই’ খ্যাত নির্মাতা তানিম রহমান অংশু। আলফা-আইয়ের প্রযোজনায় নির্মিত সিরিজটি আগামী ফেব্রুয়ারিতে হইচই বাংলাদেশে মুক্তি পাবে।

এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। তাকে দেখা যাবে গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে। এ জন্য তিনি নিজেকে সময় দিয়ে নতুনভাবে প্রস্তুত করেছেন।

পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় হইচই মিটে উপস্থিত হতে পারেননি অপূর্ব। তবে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বুকের মধ্যে আগুন’ নিয়ে দূরে থাকতে হচ্ছে। খুব ভালো একটা কাজ হয়েছে। আপনারা দেখবেন আশা করি।’

ওয়েব সিরিজ সংশ্লিষ্টরা জানান, চিত্রনায়ক সালমান শাহর চরিত্রে অভিনয় করছেন বড় পর্দার নায়ক জিয়াউল রোশান। এছাড়া এ সিরিজে তৌকির আহমেদ, তমা মির্জাসহ এক ঝাঁক শিল্পীকে দেখা যাবে।

নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘গত বছরের জানুয়ারি থেকে এই প্রজেক্ট নিয়ে কাজ করছি। গত ডিসেম্বরে শুটিং শেষ হয়েছে। সদরঘাট, এফডিসিসহ ঢাকার বিভিন্ন জায়গায় এর শুটিং হয়েছে।’ সিরিজটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…