কোতোয়ালির টাইগারপাস এলাকায় অভিযান : দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩
২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা টাইগারপাস রেলওয়ে পাহাড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
আজ ২৩ ডিসেম্বর সোমবার দুপুর দেড়টার সময় পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি দেশীয় বন্দুক, ১টি কার্তুজ, ১টি ফোল্ডিং ছুরি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জিকু চন্দ্র দাশ (২৬), মো. শোয়েব(৩০) ও মো. সাজ্জাত হোসেন (২৬)।
তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন