২৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জিসপ’র মতবিনিময় সভা
২৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জিসপ এর মতবিনিময় সভা
চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় রাষ্ট্র কাঠামো মেরামত সহ ২৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা গতকাল ৫ ফেব্রুয়ারি (রোববার) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জিসপ চট্টগ্রাম মহানগর এর সভাপতি আলহাজ্ব এম এ কাশেম, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, প্রধান অতিথি ছিলেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জিসপ কেন্দ্রীয় সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ, জিসপ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল আজিজ, সহ সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আরিয়ান আনোয়ার, আলহাজ¦ শেখ আলাউদ্দিন, নাসির উদ্দিন, মিজানুর রহমান, যুবনেতা মিল্টন, মো. মুছা মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, জনবিচ্ছিন্ন কর্তৃত্ববোধী সরকার জনগণের উপর বর্বরোচিত হামলা মামলা গ্রেফতার নির্যাতন সহ হত্যাযজ্ঞ চালিয়ে দমন-পীড়ন করছে প্রতিনিয়ত রাজপথে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সহ তার দোসরদের পতন নিশ্চিত করতে না পারলে আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধ থাকতে হবে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সেক্টর গুলো আর সামনে এগিয়ে নেয়া সম্ভব হবে না তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের ন্যায় আরেক টি বিজয় সুনিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি জিসপ কেন্দ্রীয় সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন বলেন, বিগত কয়েক বছর ধরে আ:লীগ প্রহসন মূলক ভাগবাটোয়ারার নির্বাচনের নামে জনগণের প্রতারণা করে আসছে রাষ্ট্রের সকল সেক্টর ভেঙে ক্ষমতার অপব্যবহার করে দলবাজি সহ কমিশন বাণিজ্যতে মেতে উঠেছে এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কে অন্যায় ভাবে মিথ্যা মামলা হামলা গ্রেফতার নির্যাতন সহ হত্যাযজ্ঞ চালিয়ে এমন কি ফরমায়েশী রায় দিয়ে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে সর্বত্র ফ্যাসিস্ট মাফিয়া সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সামাজিক আন্দোলন সহ রাষ্ট্র কাঠামো মেরামত বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার বিকল্প নেই।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন