খুঁজুন
, ,

বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, মিতব্যয়ী হোন: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 13 February, 2023, 4:07 pm
বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, মিতব্যয়ী হোন: প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও প্রতিটি পণ্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্টগার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সমুদ্র অর্থনীতির জন্য গোস্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী করার কাজ চলছে।’

কোস্টগার্ড সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমাদের ব্যবসা-বাণিজ্য এবং সমুদ্রপথে সব ধরনের নিরাপত্তা বিধানে আপনারা বিশাল অবদান রেখে চলেছেন। আপনারা যে দায়িত্ব পালন করে যাচ্ছেন, এর ফলে আমি মনে করি বাংলাদেশ ও বাংলাদেশের জনগণই সব থেকে বেশি লাভবান হবে।’

‘এই বাহিনীর মূলমন্ত্র হলো গার্ডিয়ান এক্সেস অর্থাৎ সমুদ্রে সক্ষমতা অর্জন, যা সর্বদা সমুদ্র অঞ্চলে জনগণের বন্ধু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা’-যোগ করেন প্রধানমন্ত্রী।

‘বাংলাদেশ কোস্টগার্ড অপকর্মতা রুখে দিয়ে দেশের উপকূলীয় অঞ্চলে নিরীহ-নিপীড়িত জনগণের পাশে প্রকৃত বন্ধু হিসেবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেমে মুক্তিযুদ্ধের চেতনা তুলে এনে দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব নিরাপত্তা ঝুঁকিমূলক কার্যক্রম- সমুদ্রবন্দরে নিরাপত্তা প্রদান, অস্ত্র চোরাচালান, মাদক পাচার, অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস্য শিকার, সমুদ্র ও নদী দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ জলদস্যুতা-বনদস্যুতা দমনে কার্যকর ভূমিকা রেখে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল। যেসব প্রতিষ্ঠান এখনো আমাদের নির্মাণ করতে হচ্ছে আমরা মিতব্যয়ী হয়েছি এ কারণেই। করোনা অতিমারি সারা বিশ্বের অর্থনীতিকে স্থবির করে দিয়েছিল। সেখান থেকে কেবল যখন উত্তরণ ঘটছে সেই সময় আসলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। যার ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, প্রতিটি পণ্যের মূল্যবৃদ্ধি, আমাদেরকেও মিতব্যয়ী হতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে, সেই সঙ্গে বিশ্বব্যাপী যে খাদ্য মন্দা দেখা দিয়েছে তার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য আমি আহ্বান জানিয়েছি সবাইকে।’

প্রধানমন্ত্রী প্রত্যেকের কর্মস্থল থেকে শুরু করে বাসাবাড়ি যার যেখানে যতটুকু জমি পড়ে আছে সেখানে যে যা কিছু পারেন উৎপাদন করার আহ্বান জানান, যেন বাংলাদেশে কখনো খাদ্য ঘাটতি না হয় বা দেশের মানুষ কষ্ট না পায়।

আজ সোমবার বাংলাদেশ কোস্টগার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে দিবসটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, মহাপরিচালক বাংলাদেশ কোস্টগার্ড রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী প্রমুখ।

Feb2
Feb2

ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 12 September, 2026, 11:17 am
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই মিলে দেশ গঠন করতে চাইলে কোনো বাধাই তা ঠেকিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, আগামী তিন মাস ডেঙ্গু সমস্যা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। শতভাগ সমাধান সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তারেক রহমান বলেন, ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি।’ প্রতি সপ্তাহে এক ঘণ্টা করে পরিচ্ছন্নতার জন্য সময় দিলে অবশ্যই পরিস্থিতির পরিবর্তন আসবে।

যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন দেশ গড়তে প্রত্যেক নাগরিকের ভূমিকা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ দেখিয়ে দিয়েছে পরিবর্তন সম্ভব। এবার রাষ্ট্রকে পরিবর্তন করি।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন।

১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে।

দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 11 September, 2026, 11:38 pm
দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে সারা দেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জনস্বার্থে প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 11 September, 2026, 9:58 pm
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইরানের মদতপুষ্ট ইয়েমেনি হুথি গোষ্ঠী মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। আজ শুক্রবার লোহিত সাগরের দ্বীপ ময়উন ওরফে পেরিম দ্বীপ দখলের মধ্যে দিয়ে এ প্রণালির নিয়ন্ত্রণ নেয় হুথি গোষ্ঠী।

পেরিম বা ময়উন দ্বীপটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। কারণ দ্বীপটির ভৌগলিক অবস্থান বাব এল-মান্দেব প্রণালির একদম মাঝখানে।

নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, ময়উন দ্বীপ (পেরিম নামেও পরিচিত) থেকে গতকাল বৃহস্পতিবার ইয়েমেনের সরকারি বাহিনী প্রত্যাহার করার পর সশস্ত্র হুথি যোদ্ধাদের বহনকারী বেশ কয়েকটি নৌযান সেই দ্বীপে পৌঁছে দ্বীপটি দখল করে।

একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, সশস্ত্র হুথি যোদ্ধারা বাব আল-মানদেব উপকূলজুড়ে মোতায়েন রয়েছেন এবং সামরিক যানবাহনে ঘুরে বেড়াচ্ছেন।

৫০ কিলোমিটার দীর্ঘ বাব আল-মান্দেব প্রণালিটির অবস্থান ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। সংকীর্ণ এই জলপথটি একদিকে লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, অপরদিকে সুয়েজ খালে নৌযানের চলাচলও অনেকাংশে নিয়ন্ত্রণ করে।

জ্বালানি পণ্যের বৈশ্বিক বাণিজ্যেও এই প্রণালি খুব গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে সমুদ্র উপকূলে যেসব তেলখনি আছে, সেসব থেকে উৎপদিত তেলের ১২ শতাংশ বাব আল-মান্দেব দিয়ে পরিবহন করা হয়।

ইরান-সমর্থিত হুথি যোদ্ধারা গত সপ্তাহে বাব আল-মানদেব এলাকায় সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরুর পর থেকে কয়েকশ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে হাজারো পরিবার।

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় তেহরান। ফলে বাব আল–মানদেব প্রণালি নৌ চলাচলের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হুতিরা এর নিয়ন্ত্রণ নেওয়ায় যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ এই পথ দিয়ে চলাচলের ঝুঁকি আরও বাড়ল।