সীতাকুণ্ডের মদনহাট দিবারাত্রি মিনিবার ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ মদনহাট দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দেলি পাড়া নয়ন স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়। ১৪ দলের অংশগ্রহণে মাসব্যাপী উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে টিম এভেজারকে ৩-১ গোলে পরাজিত করে নয়ন স্মৃতি।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রানারআপ ও চ্যাম্পিয়ন দলের হাতে ট্রপি ও প্রাইজমানি তুলে দেন সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমুদ্দৌলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ আলম, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, ওয়ার্ড
বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, বিএনপি নেতা জাফর মিয়া, ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ জামাল।
এছাড়া খেলা পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রায়হান, সুজন, ইউসুফ, মোঃ ইমন এবং নাঈম উদ্দিন।



আপনার মতামত লিখুন